শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত

আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| আকিদুল ইসলাম সাদী ||

এক দিনে কেউ বড় আলেম হয়ে যায় না। একটি বই পড়েই কেউ ফকিহ হয়ে যায় না। তার জন্য প্রয়োজন হয় দীর্ঘদিনের সাধনা আর প্রচুর পড়াশোনা। নু‘মানের জীবনই তার জীবন্ত প্রমাণ। দিনের পর দিন তিনি হাম্মাদ (রহ.)-এর মজলিসে বসেছেন। প্রচুর বই পড়েছেন।

এক বছর। দুই বছর। পাঁচ বছর। দশ বছর। সময় যেন নদীর পানির মতো বয়ে চলেছে। কুফার বাজার বদলেছে। মানুষের পোশাক বদলেছে। অনেক পরিচিত মানুষ বয়সের ভারে নুয়ে পড়েছে। কিন্তু নু‘মানের একটি জিনিস বদলায়নি—শেখার আগ্রহ।

মজলিসে কখনো একটি প্রশ্ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। একজন ছাত্র একটি দলিল উল্লেখ করে। অন্যজন আরেকটি বর্ণনা আনে। হাম্মাদ (রহ.) সব শুনে বিষয়টি গুছিয়ে দেন।

নু‘মান এসব আলোচনা গভীর মনোযোগে শুনতেন। তিনি শুধু উত্তর মনে রাখতেন না। মনে রাখতেন—উত্তরটি কীভাবে বের হলো। এই অভ্যাসই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলছিল।

বাড়ি ফিরে তিনি দিনের আলোচনাগুলো মনে মনে পুনরাবৃত্তি করতেন। কোথায় কী বলা হয়েছিল? কেন বলা হয়েছিল? আর কোনো মত আছে কি? এসব বের করার চেষ্টা করতেন। কোনো বিষয় অস্পষ্ট থাকলে পরদিন শিক্ষককে জিজ্ঞেস করতেন। এভাবে বছর কেটে গেল। হয়ে গেল আঠারো বছর।

একজন মানুষের জীবনে আঠারো বছর বিশাল সময়। নু‘মানের কাছে এটি ছিল ইলমের পথে এক দীর্ঘ সাধনা। এই সময়ের মধ্যে তিনি শুধু জ্ঞান অর্জন করেননি। তিনি শিখেছেন ধৈর্য। শিখেছেন মনোযোগ। শিখেছেন মতভেদকে বুঝতে। শিখেছেন তাড়াহুড়ো না করতে।

একদিন এক তরুণ ছাত্র তাঁকে বলল,  আপনি এত বছর ধরে একই মজলিসে বসছেন। আপনার কি কখনো মনে হয় না, আপনি সব শিখে ফেলেছেন?

নু‘মান হেসে বললেন, ইলমের মজলিসে বসে কেউ যদি মনে করে সে সব শিখে ফেলেছে, তাহলে তার শেখা তখনই থেমে যায়।

ছাত্রটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল।

নু‘মান বললেন, যত বেশি জানবে, তত বেশি বুঝবে— আরও কত কিছু জানার বাকি আছে। 

এই উপলব্ধিই তাঁকে বড় করেছিল। তিনি জ্ঞান অর্জন করেছিলেন, কিন্তু জ্ঞানের কারণে অহংকারী হননি। বরং তাঁর বিনয় আরও বেড়ে গিয়েছিল।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ