বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

আওলাদে রাসুলের সান্নিধ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ||

সেই হিফজখানার ছাত্রজীবন থেকেই কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে শরিক হওয়ার খোশনসিব হয়ে আসছে আলহামদুলিল্লাহ। সে সুবাদে প্রতিবছরই আওলাদে রাসুল স. আল্লামা সায়্যিদ আব্দুল মজিদ নদীম রহ. কে কাছ থেকে দেখা এবং সরাসরি হযরতের বয়ান শ্রবণের সুযোগ হতো। সেই ছোট্ট বয়সেও গভীর অভিনিবেশে একাগ্রচিত্তে শুনতাম খতীবুল আসর হযরত নদীম সাহেব রহ. এর ঈমানজাগানিয়া বয়ান। যা আমাদের জীবনস্মৃতির এক আলোকিত অধ্যায় হিসেবে অম্লান হয়ে আছে এবং থাকবে।

কেবল কক্সবাজার নয়; পুরো বাংলাদেশেই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন তিনি। কুরআন-সুন্নাহর আলোকে তাঁর দরদমাখা বয়ান আমাদের হৃদয় ছুঁয়ে যেত। সে বয়ান শ্রবণে হৃদয়ে তাকওয়া, ইশকে রাসুল স., হুব্বে সুন্নাতে মোস্তফা স. ও আযমতে সাহাবা র. এর উজ্জীবন ঘটতো। অনুভূত হতো এক অকৃত্রিম প্রশান্তি।