বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভোপালের নবাব পরিবারের ঐতিহাসিক একটি পান্নার হার পরা নিয়ে আপত্তি জানিয়েছেন সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের আপত্তির কারণ, হারটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের সাজে ঐতিহ্যবাহী পোশাক ও গয়না বেছে নেন কারিনা। ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে মাথায় পরেছিলেন একই রঙের পাগড়ি। পাগড়িতে ছিল ঝলমলে একটি কলগি, যা বিয়ের দিন পরেছিলেন তার স্বামী অভিনেতা সাইফ আলী খান।

তবে কারিনার সাজে সবচেয়ে বেশি নজর কাড়ে ৩০ ক্যারেটের একটি পান্নার হার। এতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত ‘আয়াতুল কুরসি’।

প্রায় ২০০ বছরের পুরোনো এই গয়নাটি একসময় ভোপালের বেগমের মালিকানায় ছিল। বিয়ের পর সাইফ আলী খানের পরিবারের ঐতিহ্যবাহী গয়নাটি কারিনার কাছে আসে।

কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করে গয়নাটির ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, ভোপালের নবাব ও বেগম পরিবারের ঐতিহ্যবাহী এই গয়নাগুলো সাইফের পারিবারিক সূত্রে পাওয়া। সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে।

দীপাবলির সাজের ছবি নিজের ইনস্টাগ্রামেও প্রকাশ করেন কারিনা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদযাপন করা।’

তবে ধর্মীয় আয়াত খোদাই করা ঐতিহাসিক গয়নাটি পরাকে কেন্দ্র করে আপত্তি ওঠায় বিষয়টি এখন আইনি জটিলতায় গড়িয়েছে। সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজসহ কয়েকজনের অভিযোগের পর কারিনাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ