বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় ইসলামি প্রকাশনী মাকতাবাতুল ইসলাম। অগ্নিকাণ্ডে মাদরাসাটির বিপুল পরিমাণ কিতাব পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে নামমাত্র মূল্যে প্রয়োজনীয় দরসি কিতাব সরবরাহের ঘোষণা দিয়েছে প্রকাশনীটি। শিক্ষার্থীদের কাছ থেকে শুধু বইয়ের ছাপার খরচ নেওয়া হবে।

মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী মাওলানা আহমদ গালিব মঙ্গলবার (১০ নভেম্বর) আওয়ার ইসলামকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জামিয়া আশরাফিয়ার এই অগ্নিকাণ্ডে আমরা শোকাহত ও উদ্বিগ্ন। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মাদরাসাটির পাশে দাঁড়ানোকে দায়িত্ব মনে করছি। সে ভাবনা থেকেই আমরা এই ঘোষণা দিয়েছি। শিক্ষার্থীরা আমাদের সেবা নিলে আমরা নিজেদের ধন্য মনে করব।’

প্রকাশনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রকাশিত মিশকাত জামাত পর্যন্ত দরসি কিতাব শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হবে। এসব বইয়ের মূল্য নির্ধারণ করা হবে কেবল ছাপার খরচ হিসাব করে। ফলে শিক্ষার্থীরা স্বাভাবিক বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে প্রয়োজনীয় কিতাব সংগ্রহ করতে পারবেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মাদরাসার বিপুল পরিমাণ কিতাবসহ বিভিন্ন সম্পদ পুড়ে যায়। এতে কোটি টাকার কিতাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় মাদরাসাটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যান। তাঁদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁদের একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ