শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদরাসার পাশে দাঁড়িয়েছে রাজধানীর নিউস্কাটন দিলু রোড মাদরাসা। প্রতিষ্ঠানটির মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি শাইখুল হাদিস মুফতি সালাহউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদরাসাটি পরিদর্শন করেছে। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখেন, শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং মাদরাসা কর্তৃপক্ষের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ ফজর মুফতি সালাহউদ্দিনের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে আরও ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সৈয়দ শিব্বির আহমদ শিবলী, মাওলানা আবু বকর সুহাইল, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা উবায়দুর রহমান ও মাওলানা মাখদুম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা অগ্নিকাণ্ডে মাদরাসার ক্ষয়ক্ষতি এবং শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পাশে দাঁড়াতে আলেম-উলামা, মাদরাসা সংশ্লিষ্ট ব্যক্তি ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদরাসার স্বাভাবিক কার্যক্রম দ্রুত ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন।

মুফতি সালাহউদ্দিন বলেন, কওমি মাদরাসাগুলো দেশের দ্বীনি শিক্ষা ও নৈতিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অগ্নিকাণ্ডে আশরাফিয়া মাদরাসার ক্ষতিগ্রস্ত হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রতিষ্ঠানটির পুনর্বাসন এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মাদরাসাটিকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ