বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

রমজানে দিনের বেলায় হোটেল খোলা রাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

carnival-restaurant-dhaka-city copy

আবু সাঈদ যোবায়ের : চলছে রহমতের বসন্ত মাহে রমজান। রহমতের অপার্থিব আমেজে চারিদিক মৌ মৌ করছে।এই রহমতের মাসেও কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখে পড়ে। হোটেলের বাইরে পর্দা ঝুলিয়ে ভিতরে খাবার দাবারের রমরমা আয়োজন ওগুলোর একটি। এমন পর্দা ঝুলিয়ে গোপন খাবার ব্যবসায় ইসলাম কি বলে?

মহান আল্লাহ তা,আলা বলেন, ‘এসব স্মরণ রেখ। আর কেউ আল্লাহর নিদর্শনাবলী কে সম্মান করলে এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হয়’।সুরা হাজ্জ, আয়াত,৩২

আর রমজান তো আল্লাহ তা’আলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। রমজানের সম্মান রক্ষা করাও প্রতিটি মুসলিমের আবশ্যক কর্তব্য। তাই রমজানে দিনের বেলায় প্রকাশ্যে হোটেল খোলা রেখে ব্যবসা চালিয়ে যাওয়া অনুচিত। যারা শরীয়ত সম্মত বিভিন্ন কারণে রোযা রাখতে অক্ষম তাদেরও উচিত প্রকাশ্য খাবার দাবার পরিত্যাগ করা। তবে বিকেলে ইফতারের পূর্বে হোটেল খোলা রেখে ইফতার সামগ্রী বিক্রি করা বৈধ। এতে অসুবিধার কিছু নেই। বিস্তারিত দেখুন, ফতোয়া রহীমিয়া, প্রশ্ন নং,২৪৬।

আওয়ার ইসলাম ২৪ ডট কম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ