বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

রোজা অবস্থায় ইনজেকশান ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

o-INJECTION-facebookআবু সাঈদ যোবায়ের : রোগীর রোগ নিরাময়ে ব্যবহৃত একটি সাধারণ পদ্ধতি হল ইনজেকশন। বিভিন্ন ধরনের ঔষধ এই ইনজেকশনের মাধ্যমে নেয়া হয়। কিন্তু বিপত্তি বাঁধে রমজান মাসে। রোগীরা কি করবেন? রোজা অবস্থায়ও কি ইনজেকশন ব্যবহার করতে পারবেন?

ইসলামি স্কলারগণ বলেছেন, রোজা অবস্থায়ও রোগীরা ইনজেকশন ব্যবহার করতে পারবেন। এতে তাদের রোজার কোন সমস্যা হবে না। চাই সে ইনজেকশন রগে দেয়া হোক বা মাংসপেশিতে দেয়া হোক। যেভাবেই দেয়া হোক এতে রোজার কোন সমস্যা হবে না। কারণ রোজা নষ্ট হবে সেই সব খাবারের মাধ্যমে যা সরাসরি কণ্ঠনালী দিয়ে পাকস্থলীতে যায়। রগ বা মাংসপেশির মাধ্যমে দেহে কিছু প্রবেশ করলে রোজা নষ্ট হবে না। তাই রোজা অবস্থায়ও রোজাদাররা ইনজেকশন/ইনসুলিন ব্যবহার করতে পারবেন। বিস্তারিত দেখুন, ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান। মুফতি দিলাওয়ার হুসাইন কৃত।

আওয়ার ইসলাম ২৪ ডট কম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ