বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

নির্ভীক পদচারণায় এগিয়ে যাক আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

logoআবদুল্লাহ তামিম, কুমিল্লা : সময় এখন মিডিয়ার, সময় এখন বিশ্বায়নের। মানুষ এখন ব্যবহার করে আধুনিক থেকে অত্যাধুনিক প্রযুক্তি। প্রযুক্তির উৎকর্ষতায় প্রিন্ট মিডিয়ার থেকে এখন মানুষ আকাশ মিডিয়ায় হয়ে পড়ছে নির্ভরশীল। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশও পিছিয়ে নেই।

তথ্য প্রযুক্তির কল্যাণে মুহূর্তের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে সংবাদ পৌঁছে যাচ্ছে। আর এ ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখছে অনলাইন নিউজ বা ওয়েব নিউজ পোর্টাল। দেশে এখন অনলাইন নিউজের ছড়াছড়ি। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে অনলাইন নিউজ পোর্টাল। তবে দুঃখজনক হলে ও সত্য, অসংখ্য নিউজ পোর্টাল তৈরি হচ্ছে কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ সরবরাহ ও সত্য প্রকাশে আপোশহীন কোন ওয়েব নিউজ পোর্টাল এই পর্যন্ত চোখে পড়ছে না। যারা নির্ভয়ে সত্য প্রকাশে হবে আপোশহীন, সংবাদের জগতে নির্ভীক পদচারণায় হবে ভয়হীন।

তবে সেই শূন্যতা পূরণের জন্য, সময়ের কথা বলার প্রতিশ্রুতি, সত্য সুন্দর আর ইসলামের শক্তি সাহস নিয়ে মাঠে আসছে আওয়ার ইসলাম২৪.কম। আমরা আশাবাদী, আওয়ার ইসলাম দেশ জাতি ও ইসলামের সেই শূন্যতা ও হতাশাটা ক্রমে ক্রমে ফিকে করে দিয়ে সমাজকে উপহার দিবে সত্য ও সুন্দরের এক জ্বজল্যমাণ দৃষ্টান্ত। আওয়ার ইসলাম২৪.কম সত্য প্রকাশে নির্ভীক, পদচারণায় হবে সাহসি দূর্বার। আমাকে অনেক অনেক আনন্দিত করেছে আওয়ার ইসলাম২৪.কমের জন্ম। মুগ্ধ করেছে তাদেরে পথ চলা। লেখক সম্পাদক পাঠক সবাইকে জানাই আন্তরিক ভালবাসা ও অভিনন্দন।

আওয়ার ইসলাম২৪.কম অনেক অনেক দূর এগিয়ে যাবে, গতিময় হবে পথচলা। আমি আওয়ার ইসলাম২৪.কমের ক্রমবর্ধমান উন্নতি অগ্রতি ও সফলতা কামনা করছি। সেই সাথে কামনা করি আওয়ার ইসলাম২৪.কম অন্যায় অবিচার দুর্নীতি ও সমাজিক অবক্ষয়ের তথ্যচিত্র আপোশহীন নির্ভীকভাবে সময়ের সত্য কথা বলে জাতির কাছে তুলে ধরবে। এবং আমি আশাবাদি আওয়ার ইসলাম২৪.কম, অনলাইন জগতে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সর্বাধিক পঠিত সংবাদ মাধ্যম হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবে। যার মাধ্যমে সত্য সুন্দর বিকশিত হবে মননে মননে। শুভ হোক দৃঢ় হোক গতিময় হোক আওয়ার ইসলাম২৪.কম এর পথ চলা। আওয়ার ইসলাম২৪.কমের সবাই কে জানাই অসংখ্য ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ