মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আ.লীগের সম্মেলন পেছালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

awami ligফয়জুল আল আমীন : ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের তারিখ ফের পিছিয়ে আগামী ২২-২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ১১ জুন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১০ এবং ১১ জুলাই দলটির ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ নিয়ে আওয়ামী লীগ তিনবার সম্মেলনের তারিখ পেছালো। আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। সে অনুযায়ী গত বছরের ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপ কমিটির মেয়াদ তিন মাস বাড়িয়ে গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী বৈঠকে কাউন্সিলের জন্য ২৮ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। তবে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সম্মেলনের তারিখ পিছিয়ে ১০ এবং ১১ জুলাই নির্ধারণ করা হয়। শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন। সভায় দলের সম্মেলন আগামী ২২-২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে দলীয় সভানেত্রীর দায়িত্ব পালন করে আসছেন। গত সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো পরিবর্তন হয়নি। সে সময় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর