রাজবাড়ী প্রতিনিধি
‘ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্যই খেলাফত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজবাড়ী শহরের মরোয়ারী পট্টিতে হাবিবুর রহমান ম্যানশনের তৃতীয় তলায় অবস্থিত জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হাফেজ আব্দুর রকিবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা।
বৈঠকে জেলা ও বিভিন্ন উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের কার্যক্রমসহ সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় জেলা ও উপজেলা শাখার মজলিসে আমেলার দায়িত্বশীলরা নিজেদের মতামত তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি হাফেজ আব্দুল কুদ্দুস, সহসাধারণ সম্পাদক মো. আল আমিন মোল্লা, বাইতুল মাল সম্পাদক মাওলানা নিয়ামুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মুফতি আবু তালহা এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এইচ এম হাসিবুল ইসলাম শিমুল।
এ ছাড়া পাংশা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি কারী সুলতান আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মুফতি কামাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসান, কালুখালী উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন এবং রাজবাড়ী সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রকিব বিন আব্দুল আজিজসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এসএইচ/