সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’

শিক্ষা ও মানবিক সেবায় অবদান রাখায় চাকরি রাজস্বের আশ্বাস ইফা ডিজির 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী।

তিনি বলেন, দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা সারা দেশে নিরলসভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি করোনা মহামারির সময় মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মাদরাসার শিক্ষকদের যথাযথ সামাজিক মর্যাদা দেওয়া না হলে সমাজ পিছিয়ে পড়বে এবং আদর্শ নাগরিক তৈরির কার্যক্রম ব্যাহত হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের বিষয় ছিল—‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ সামাজিক সমস্যা সমাধানে দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের ভূমিকা’।

অনুষ্ঠানে ঢাকা ও দেশের ৬৪ জেলা থেকে আগত শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মুফতি নাজমুল হুদা কাশেমী ও আইসিটি সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সিনিয়র সদস্য মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, বোর্ড অব গভর্নরসের সদস্য মুফতি আজাহারুল ইসলাম ও মুফতি শরীফ উল্লাহ।

এছাড়া বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ইফার পরিচালক মো. মহিউদ্দিন, প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হোসাইন, সহসভাপতি মাওলানা আবুল খায়ের নোমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী দারুল আরকাম শিক্ষকদের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, স্বল্প বেতন পাওয়া সত্ত্বেও শিক্ষকরা বিপদে পড়া সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এমন সহযোগিতার দৃষ্টান্ত বিরল এবং তা প্রশংসার দাবি রাখে।

শিক্ষকদের ছয় দফা দাবি
মতবিনিময় সভায় দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন।

তাদের দাবিগুলো হলো,

১. দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল ও উপবৃত্তির ব্যবস্থা করা।
২. দারুল আরকাম প্রকল্পের মাদরাসাগুলো পঞ্চম শ্রেণি পর্যন্ত উন্নীত করে প্রয়োজনীয় শিক্ষক ও সহায়ক কর্মী নিয়োগ দেওয়া।
৩. শিক্ষক, শিক্ষিকা ও সহায়ক কর্মীদের বেতন-ভাতা নিয়মিত মাসিক ভিত্তিতে পরিশোধ করা।
৪. প্রতিটি মাদরাসার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা।
৫. নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনবলের সমপরিমাণ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করা।
৬. করোনা মহামারির সময়ে শিক্ষকদের বিশেষ অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২০ সালের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা।

সভায় শিক্ষক নেতারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মুনাজাত পরিচালনা করেন দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ