সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’

হজের কোটার শীর্ষ দশে কোন কোন দেশ, বাংলাদেশের অবস্থান কত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

২০২৭ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সবচেয়ে বেশি হজ কোটা কোন কোন দেশ পেয়েছে এমন ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

হজের কোটার শীর্ষে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির জন্য নির্ধারিত কোটা ২ লাখ ২১ হাজার।

সর্বোচ্চ কোটার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির কোটা ১ লাখ ৭৯ হাজার ২১০। তৃতীয় অবস্থানে থাকা ভারতের কোটা ১ লাখ ৭৫ হাজার ২৫।

এ তালিকায় ৮৭ হাজার ৫৫০ জনের কোটা নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরান। বাংলাদেশের জন্য নির্ধারিত হয়েছে ৭৮ হাজার ৫০০ জনের কোটা, যা তালিকায় পঞ্চম সর্বোচ্চ।

এছাড়া ষষ্ঠ অবস্থানে থাকা নাইজেরিয়া ৫০ হাজার, সপ্তম অবস্থানে থাকা ইথিওপিয়া ৪৩ হাজার’ অষ্টম অবস্থানে থাকা আলজেরিয়া ৪১ হাজার ৩০০; নবম অবস্থানে থাকা তুরস্ক ৩৭ হাজার ৭৭০; দশম অবস্থানে থাকা মিসর ৩৫ হাজার ৩৭৫ হাজি পাঠাতে পারবে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ