আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি এই সপ্তাহের জন্য কাবার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ইমামদের নাম ঘোষণা করেছে। এই তালিকা আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত কার্যকর থাকবে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্ধারিত দিনগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতির দায়িত্বে থাকছেন বরেণ্য কারী ও আলেমরা।
আগামী শনিবার পর্যন্ত সপ্তাহজুড়ে মসজিদুল হারামে ফজরের ইমামতি করবেন শায়খ ওয়ালিদ শামসান। জোহর পড়াবেন শায়খ উসামা খায়াত। আসর ও এশার ইমামতি করবেন শায়খ বান্দের বালিলাহ। এবং মাগরিবের নামাজ পড়াবেন শায়খ মাহের মুয়াইগলি।
পাশাপাশি মসজিদে নববীর ইমামদের তালিকাও প্রকাশ করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত সপ্তাহজুড়ে ফজরের নামাজের ইমামতি করবেন শায়খ খালেদ মুহান্না। জোহর পড়াবেন শায়খ আব্দুল্লাহ বুয়াজান। আসরের নামাজের ইমামতি করবেন শায়খ আহমদ হুদাইফি। মাগরিব শায়খ মুহসিন কাসিম এবং এশার নামাজের ইমামতি করবেন শায়খ আব্দুল্লাহ কুরাইফি।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/