ডেঙ্গুতে আক্রান্ত হলে নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। তাই এ সময় পর্যাপ্ত বিশ্রাম, শরীরে পানিশূন্যতা রোধ এবং পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খাওয়ার দিকে গুরুত্ব দেওয়া জরুরি। জ্বর ও শরীরের ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে অ্যাসপিরিন ও আইবুপ্রোফেনের মতো কিছু ব্যথানাশক এড়িয়ে চলতে হয়। এসব ওষুধ রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে।
বেশি করে তরল পান
ডেঙ্গু হলে শরীরে পানিশূন্যতা ঠেকাতে পর্যাপ্ত তরল পান করা গুরুত্বপূর্ণ। পানি, ওরস্যালাইন, ডাবের পানি, স্যুপসহ বিভিন্ন তরল নিয়মিত খাওয়া যেতে পারে। বমি বা ডায়রিয়া থাকলে পানিশূন্যতার ঝুঁকি আরও বেড়ে যায়। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল গ্রহণ বাড়াতে হতে পারে।
সহজপাচ্য খাবার
ডেঙ্গু রোগীর খাবারের তালিকায় ভাত, খিচুড়ি, ডাল, স্যুপ, নরম সবজি ও বিভিন্ন ধরনের ফল রাখা যেতে পারে। ক্ষুধা কম à¦