সত্যের আবিস্কারেসমুদ্রের ঊর্মিমালার অভিঘাতে কেউ কেউ চিরদিনের জন্যে ছেড়েছেন এই পথ। কেউপেয়েছেন আঘাতের পর আলোআর ঊষার আসল ঠিকানা।
বিশ্ব সাহিত্যেরউল্লেখযোগ্য অনুষঙ্গ বাঁশী। খেলার মাঠের বাঁশী দৃশ্যমান। এর সাবধানবাণীশ্রাব্য। হৃদয়ের বাঁশী বাইরে বাজে না, তাই শোনাও যায় না। রবিন্দ্রনাথ ঠাকুরবিভিন্নভাবে বাঁশীকে উপস্থাপন করেছেন ‘সে কি মোর তরে পথ চাহে/সেকি বিরহগীত গাহে/ যার বাঁশরী ধ্বণি শুনি/ আমি ত্যাগিলাম গেহ’।
বাঁশী কবিতায়জীবনযাত্রীকে করুণ আহবানের কথা স্মরণ করে দেয়া হয়েছে। ‘বাঁশীর করুণ ডাকবেয়ে / ছেঁড়াপাতা রাজছত্র মিলে চলে গেছে /এক বৈকুণ্ঠের দিকে’।
সেই বৈকুণ্ঠ বিষ্ণুর বাসস্থান স্বর্গের ইঙ্গিত করছে ।
কালের ও কাজের বাঁশীর ডাকে সবাইকে সাড়া দিতে হয়। দৃশ্যমান জগতের এইশ্রাব্য আহবান মানুষকে তার কর্মধারার সত্যের দিকে আহবান করে। তারপ্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়।
বাঁশীর করুণ মধুর সুর বাজে প্রিয়তমারকর্ণকুহরে । প্রিয়জনের প্রতীক্ষারত বিরহী প্রিয়ার মর্মলোকে । সাথে সাথেপ্রিয়জনের হৃদয়ে প্রিয়তমার সাথে সাক্ষাতের অপেক্ষায় । যেমনটি রাধারমণবলেন-‘প্রাণ সখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে’/বংশী বাজায় কে রে সখীবংশী বাজায় কে?’
এভাবে অদৃশ্য অঞ্চল থেকে দৃশ্যমান পরিসীমায় বোধের সহজদিগন্তে অরুপকে রুপের মধ্যে নিয়ে আসার আশার আলো দেখায় বাঁশী। ভূ-ভারতেরসীমানা ছাড়িয়ে পারস্যদেশে ফারসীভাষায় মহাকালের বাঁশীর সুরে যে মহাসত্যেরঠিকানা গোপন রয়েছে মরমী কবি জালালুদ্দীন রুমীর পূর্বে এই শুভ সন্দেশ ওসুবাসধারা আর কারকাছে পাওয়া গিয়েছিলো ?
কতভাবে, কতশত চেতনায় বহুবাররুমীর বাঁশী অনুদিত হয়েছে , বিশ্বকাব্যসঞ্চয়ে স্থান পেয়েছে। তবুও অতৃপ্তহৃদয়ের তৃষ্ণা নিবারিত হয়নি পরিপূর্ণভাবে। এই অনিঃশেষ তৃষ্ণা নিবারণেরলক্ষ্যে সত্যà§
