বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বৃহৎত্তর ঐক্যের পথ সন্তানদের দেখে পিতারাও শিখবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam24নাসির উদ্দীন খান, মুখপাত্র, সর্বদলীয় ইসলামি ছাত্রঐক্য, সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ

ছাত্র জমিয়ত উপমাদেশের প্রাচীনতম ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে। প্রধানত কাওমি মাদরাসা ভিত্তিক সংগঠন এটি। প্রায় সারা দেশব্যাপী রয়েছে কর্ম পরিধি। শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলনরত সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্যের গুরুত্বপূর্ণ অংশিদার তারা। ছাত্র জমিয়তের সভাপতি ও সর্বদলীয় ইসলামি ছাত্র ঐক্যের মুখপাত্র নাসির উদ্দীন খানের সাথে কথা বলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সাব এডিটর মুহাম্মদ এহসানুল হক

আওয়ার ইসলাম : ইসলামি ছাত্র ঐক্যের গঠন সম্পর্কে একটু জানতে চাই। ঐক্য কিভাবে হলো?
নাসির উদ্দীন খান : বর্তমান এই শিক্ষানীতির বিরুদ্ধে আমরা সবাই যখন যার যার ব্যানার থেকে আন্দোলন করছি। তখন আমাদের মনে হলো সবাই যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি তাহলে সেটা আরও অনেক বেশি কার্যকর হবে। আরও ফলপ্রসু হবে। এই চিন্তা থেকে আমরা ভীতরে ভীতরে পরস্পর যোগাযোগ শুরু করি। সবাই আগ্রহ দেখালে জামিয়তে তলাবায়ে আরাবিয়ার অফিসে আমরা প্রথম বসলাম। কিছু আলোচনা হলো। কিন্তু তখনও কোন সিদ্ধান্ত হয়নি। এরপর বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের অফিসে বসলাম। তখন সেক্রেটারিরদের সমন্বয়ে একটা সাব কমিটি করা হয়। এরপর ছাত্র সমাজের অফিসে আবার আমরা একত্র হই। তখনই ঐক্যের ব্যাপারটা চূড়ান্ত করা হয়। এবং নীতি নির্ধারনী কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ার ইসলাম: বিভক্তি বাংলাদেশের রাজনীতির ঐতিহ্য, আপনাদের এই ঐক্য কয়দিন থাকবে মনে করেন?
নাসির উদ্দীন খান : এখন পযর্ন্ত বিভক্তির কোন সম্ভবনা দেখছি না। বিরোধ হওয়ার মত কোন সুযোগই রাখা হয়নি। আমরা আশা করি দাবি আদায় করা পযর্ন্ত আমাদের এই ঐক্য অটুট থাকবে।

আওয়ার ইসলাম : ঐক্যের নেতৃত্ব কাঠামো কি? নেতৃত্ব কে দিবে?
নাসির উদ্দীন খান : নেতৃত্বের কাঠামো এমনভাবে করা হয়েছে যাতে করে কোন বিরোধ সৃষ্টি হতে না পারে। আমাদের সিদ্ধান্ত হলো, সভাপতিদের মধ্যে থেকে আলোচনার ভিত্তিতে একজনকে মুখপাত্র করা হবে। মেয়াদ হবে এক মাস। এরপর আবার আরেকজন হবে। যদি আলোচনার মাধ্যমে সম্ভব না হয় তà