শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ছয়জনের মৃত্যুদণ্ড বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ahsanullah_master-sm20160506223336 copyআওয়ার ইসলাম ডেস্ক : আহসানুল্লাহ মাস্টার হত্যকাণ্ডের ঘটনায় বিচারিক আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২২ জনের মধ্যে ৬ জনের ফাঁসির দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট বেঞ্চ। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় ঘোষণার করেন।

প্রায় একযুগ আগে গাজীপুরের টঙ্গীর একটি স্কুল মাঠে জনসভায় বক্তৃতা করার সময় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বত্তরা।

ওই হত্যাকান্ডের ঘটনায় ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এবার হাইকোর্ট বিচারিক আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২২ জনের মধ্যে বিএনপি নেতা নুরুল ইসলামসহ ৬ জনের ফাঁসির দণ্ড বহাল রাখলো হাইকোর্ট বেঞ্চ।
একই ঘটনায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আর ১৩ জনকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন মারা গেছেন।

আহসানউল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন । রাজনীতির বাইরে তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ