সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


রাসুল সা. এর আদর্শ ছাড়া অন্য কাউকে মডেলরূপে গ্রহণ করতে প্রস্তুত নই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Toufiq box copy[আলহাজ্ব তৌফিক বকস লিপন। একজন রাজনীতিবিদ ও সমাজ সেবক। গ্রিন বাংলাদেশ দেখতে যিনি কাজ করে যাচ্ছেন দীর্ঘ দিন। সিলেটে তার সেবাধর্মী কাজ সমাদৃত হয়েছে সবার কাছে। আলহাজ তৌফিক বকস বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর। তার সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সব এডিটর সাইফুল ইসলাম রিয়াদ ]

আওয়ার ইসলাম: নির্বাচিত হওয়ার পর আপনার এলাকায় উন্নয়ন এবং অগ্রগতি কতটুকু হয়েছে?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : আলহামদুলিল্লাহ!  প্রথমেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমকে এবং স্মরণ করছি আমার প্রিয় ওয়ার্ডবাসীকে। যাদের মূল্যবান ভোটে জয়ী হয়ে এলাকার সেবা করার সুযোগ পেয়েছি।এলাকার উন্নয়ন এবং অগ্রগতির ব্যাপারটি জানতে চাইলে, আমি বলব আশিভাগ কমপ্লিট হয়ে গেছে। আশা করছি অচিরেই শতভাগ কার্যক্রম সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

আওয়ার ইসলাম: আপনার সেবাধর্মী কাজে ওয়ার্ডবাসী কতটুকু সন্তুষ্ট?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : আমার কর্মকাণ্ডে ওয়ার্ডবাসী কতটুকু সন্তুষ্ট তা আগামী নির্বাচনে মূল্যায়িত হবে। ওয়ার্ডবাসীর মূল্যায়নেই প্রকাশ পাবে তাদের সন্তুষ্টি। কিন্তু আমি তো তাদের মুহুর্মুহু ভালোবাসায় সিক্ত হচ্ছি।

আওয়ার ইসলাম : শিক্ষাক্ষেত্রে আপনার পদক্ষেপ কি?
আলহাজ্ব তৌফিক বকস লিপন : শিক্ষা ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। এলাকার প্রতিটি স্কুলে পড়ালেখার মান উন্নয়নের প্রতি খেয়াল রাখছি।বিশেষ দিবসগুলো কেন্দ্র করে বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করছি।গরিব ছেলে মেয়েদের অর্থ যোগান দিচ্ছি। তারা যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। মাদরাসাগুলোতেও অভিভাবকত্ব করছি, যাতে কোন প্রকারের ব্যাঘাত না ঘটে। মাননীয় সরকার যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছে, এতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার এ প্রচেষ্টার লক্ষ্য হলো নিরক্ষরতার অভিশাপ থেকে সমাজ রক্ষা করা। প্রতিটি ওয়ার্ড প্রতিনিধি এ দায়িত্ব গুরুত্বের সাথে পালন করলে অল্প সময়ের ব্যবধানেই বিশ্বের মানচিত্রে শতভাগ শিক্ষিত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নতুন পরিচয় পাবে।

আওয়ার ইসলাম : সিলেট শহর নিয়ে আপনার আগামীর ভাবনা কী?
আলহাজ্ব তৌফিক বক