হাসান আল মাহমুদ : রোজা আল্লাহ তায়ালার ফরয বিধান। ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম বিধান। এই রোযা পূর্ববর্তী জাতির উপরও অত্যাবশ্যক ছিল এবং এই উম্মতে মুসলিমার উপরও অত্যাবশ্যক। ইরশাদ হয়েছে, তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরয করা হয়েছে। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সূরা বাকারা, আয়াত ১৮৩ ) প্রত্যেক জ্ঞানসম্পন্ন, সুস্থ মস্তিষ্ক মুসলমানের উপর পবিত্র মাহে রমযানের রোযা রাখা আবশ্যক।আল্লাহর এই ফরয বিধানে কোনো শিথিলতা চলবে না। বরং শরিয়তের মুকাল্লাফ ব্যক্তির উপর অবস্থা ভেদে পর্যায়ক্রমে নিম্মোক্ত বিষয়গুলো অবধারিত হবে।
রোযার কাফ্ফারা
শরয়ী কোনো কারণ ছাড়াই কোনো ব্যক্তি যদি রোযা না রাখে কিংবা রেখেছে কিন্তু রাখার পরে পানাহার, সহবাসের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে রোযা ভেঙ্গে ফেলে তাহলে এমন ব্যক্তির যিম্মায় সে রোযার কাযা ও কাফ্ফারা উভয়টিই আবশ্যক থাকবে।শরয়ী কারণ ছাড়া এক রমযানের যতোটি রোযা রাখেনি বা ইচ্ছাকৃতভাবে সহবাস, পানহারের মাধ্যমে ভেঙ্গে ফেলেছে এমন ব্যক্তির জন্য কাযা স্বরুপ যতোটি রোযা রাখেনি বা ভেঙ্গে ফেলেছে ততোটি রোযা কাযা হিসেবে রাখা আবশ্যক হওয়ার সাথে সাথে কাফ্ফারা স্বরুপ আরো ৬০টি রোযা একাধারে বিরতিহীন পূর্ণ দুইমাস রাখতে হবে।
এই দুইমাস রোযার মাঝখানে কোনো রোযা ছুটে গেলে কিংবা মহিলাদের ক্ষেত্রে নেফাস বা আরেকটি রমযান মাস এসে যাওয়ার কারণে বিরতি হলেও কাফ্ফারা আদায় হবে না বরং পুণরায় আবার পূর্ণ ৬০টি রোযা একাধারে রাখতে হবে। এই জন্যে কাফ্ফারার রোযা এমন দিন থেকে শুরু করতে হবে যেন মাঝখানে রমযান মাস, মহিলাদের ক্ষেত্রে নেফাস বা শরিয়ত কর্তৃক বছরের নিষিদ্ধ দিন যেমন দুই ঈদের দিন ও ঈদুল আযহার পরের তিনদিন না এসে যায়। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে কাফ্ফারার রোযা রাখার মাঝখানে হায়েযের দিন (নেফাসের নয়) এসে যাওয়ার কারণে যে কয়দিন হায়েযের কারণে বিরতি হবে তাতে অসুবিধে নেই বরং হায়েয শেষ হওয়া মাত্রই ৬০ দিনের পূর্ণ বাকী কাফ্ফারার রোযা আদায়ে লেগে যেতে হবে। এভাবে যে ব্যক্তির জীবনে যতোটি রমযানের রোযা না রাখা হবে বা ইচ্ছাকৃতভাবে ভেঙ্গে ফেলবে সে ব্যক্তির যিম্মায় কাযা স্বরুপ ততোটি রোযা এবং কাফ্ফারা স্বরুপ একেক রমযান মাসের জন্য একটি কাফ্ফারা তথা একাধারে বিরতিহীন পূর্ণ ৬০টি করে রোযা রাখা আবশ্যক থেকে যাবে।
রোযার কাযা
কোনো সুস্থ মস্তিষ্ক, জ্ঞান সম্পন্ন মুসলিম ব্যক্তি রোযা রাখার পর যদি অখাদ্য বস্তু যেমন কাঠ, লোহা, মাটি, পাথর, ময়লা