শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অপহরণের এক বছর পর কংকাল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kustia_543975481ঢাকা : অপহরণের প্রায় একবছর পর কুষ্টিয়ার একজন ইটের ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপি নেতার কংকাল উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালির চাপড়া ইউনিয়ন বিএনপি নেতা ও ইটের ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ গতবছরের জুন মাসে নিখোঁজ হন।

সেই মামলায় গ্রেপ্তার একজনের স্বীকারোক্তি অনুযায়ী, বুধবার রাতে কুমারখালি থানার মীর মোশাররফ হোসেন সেতু সংলগ্ন গড়াই নদীর তলদেশের বালি সরিয়ে তার কংকালের কিছু অংশ উদ্ধার করা হয়।

কুমারখালি থানার ওসি জিয়াউর রহমান জানান, মিরাজুল ইসলাম অপহরণের পর যে মামলাটি হয়, তারই একজন আসামি সলেমানের জবানবন্দির ভিত্তিতে বুধবার রাতে গড়াই নদীর তলদেশ থেকে কংকালের কিছু অংশ উদ্ধার করা হয়। তবে আরো নিশ্চিত হতে প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হতে পারে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ৪ জুন রাতে স্থানীয় বটতলা বাজারে আসার পর থেকেই মিরাজুল ইসলামের আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরের দিন তার স্ত্রী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রি করেন। সেটাই মামলায় রূপান্তরিত হয়। পুলিশ ওই মামলায় ৭জনকে গ্রেপ্তার করে।

মিরাজুল ইসলাম কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির একজন নেতা ছিলেন। ব্যবসা আর নির্বাচন করা নিয়ে স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ