বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

পাকিস্তানিরা একে অপরকে কুপোকাত করতেই ব্যস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_2399" align="alignnone" width="660"]People gather near a national flag during a ceremony to celebrate the country's 69th Independence Day at the mausoleum of Muhammad Ali Jinnah in Karachi, Pakistan, August 14, 2015. Jinnah is generally regarded as the founder of Pakistan. REUTERS/Akhtar Soomro People gather near a national flag during a ceremony to celebrate the country's 69th Independence Day at the mausoleum of Muhammad Ali Jinnah in Karachi, Pakistan, August 14, 2015. Jinnah is generally regarded as the founder of Pakistan. REUTERS/Akhtar Soomro[/caption]

হামিদ মীর

পাকিস্তান ও আমেরিকার মাঝে ক্রমবর্ধমান আস্থাহীনতা উত্তেজনার সীমা ছুঁতে চলেছে। আমেরিকা ড্রোন হামলার পরিধি উপজাতীয় অঞ্চল ও খায়বার-পাখতুনখাওয়া থেকে বাড়িয়ে বেলুচিস্তান পর্যন্ত বিস্তার ঘটিয়েছে এবং এটা পাঞ্জাব পর্যন্তও পৌঁছতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র দাবী করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমতি নিয়েই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আহমদওয়াল এলাকায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুরকে ড্রোন হামলার নিশানা বানানো হয়েছে। আফগান তালেবান মোল্লা আখতার মনসুরের মৃত্যুর দাবী প্রত্যাখ্যান করলেও মার্কিন কর্তৃপক্ষের জোরালো দাবী, মোল্লা আখতার মনসুর মারা গেছেন। নুশকির কাছে আহমদওয়াল এলাকায় একটি গাড়ির ওপর মার্কিন ড্রোন হামলার ফলে দুজন ব্যক্তি মারা যান। গাড়ির চালকের নাম মুহাম্মদ আজম। আর ওই গাড়িতে ভ্রমণরত যাত্রীর মালপত্র থেকে পাওয়া পাসপোর্টে নাম লেখা ছিল ওলী মুহাম্মদ, যিনি কেল্লা আব্দুল্লাহর অধিবাসী। গাড়িতে মোল্লা আখতার মনসুর সফর করছিলেন কিনা তা সুনিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আমেরিকার কাছে এ খবর রয়েছে, মোল্লা আখতার মনসুর পাকিস্তানে গা-ঢাকা দিয়ে আছেন। আমরা জানি না, আমেরিকা এ হামলা পাকিস্তানের ইচ্ছায় করেছে কি না, তবে আমেরিকার তো এ অনুমান থাকার কথা, মোল্লা আখতার মনসুরের ওপর হামলার পর আফগান তালেবানকে আলোচনার টেবিলে আনার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। পাকিস্তানের পক্ষ থেকে আফগান তালেবানকে আলোচনার টেবিলে আনার প্রচেষ্টা ২০১০ সাল থেকে অব্যাহত রয়েছে। ওই প্রচেষ্টার মধ্যে আফগান তালেবানের কিছু নেতার সাথে কঠোর ব্যবহারও করা হয়, যার ওপর তারা অসন্তুষ্ট হয়েছে। মোল্লা আব্দুল গনী বেরাদারের গ্রেফতারিতে তাইয়েব আগা নারাজ হয়ে পাকিস্তান ছেড়ে চলে যান। মোল্লা ওমরের ঘনিষ্ঠ সঙ্গী মোল্লা উবায়দুল্লাহ আখুন্দ ও উস্তাদ ইয়াসিরের মৃত্যু পাকিস্তানের জেলখানাতে হয়েছে, যা আফগান তালেবান ও পাকিস্তানের ক্ষমতাসীন ব্যক্তিবর্গের মাঝে বেশ ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। ২০১৩ সালের নভেম্বরে সিরাজুদ্দীন হক্কানির ভাই নাসিরুদ্দীন হক্কানিকে ইসলামাবাদের বারাকাহু এলাকায় হত্যা করা হয়, যার পরে হক্কানি নেটওয়ার্ক ও পাকিস্তানের ক্ষমতাসীন ব্যক্তিবর্গের মাঝে অভিযোগ-পাল্টা অভিযোগ বেড়ে গেছে। তবে পাকিস্তানের পক্ষ থà§