বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

জীবন সায়াহ্নে ৫আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

spashlআব্দুল্লাহ বিন রফিক : আকাশের বুকে সূর্যের অস্তিত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি জমিনে ওলামায়ে কেরাম। দীন প্রচার, মানুষকে তাকওয়া ও পরিশুদ্ধির জন্য আলেমদের অবদান অনস্বীকার্য । একজন আলেমের বিদায় বিশাল এক শূন্যতা তৈরি করে যায়। অতিতে এমন বেশ কজন আলেমকে হারিয়ে এতিম হয়েছে ধর্মপ্রাণ মানুষ। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা ফজলুল করীম পীর সাহেব চরমোনাই, মুফতি ফজলুল হক আমিনী, মুফতি আবদুর রহমানসহ বিশিষ্ট আলেমদের ইন্তেকাল কাদিয়েছে অসংখ্য মানুষকে। বর্তমানে সেই ইন্তেকালের মিছিলে রয়েছেন আরো পাঁচ আলেম। তাদের অবদান নিয়ে আওয়ার ইসলাম টোয়েন্টিফোরের বিশেষ আয়োজন শুক্রবার স্পেশাল।

শাইখুল হাদীস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী

২০১৫ সালের রমাযানের ১০ তারিখ থেকে সেই যে বিছানায় পড়েছেন আজও তার কোনো উন্নতি হয়নি। অনেকগুলো সমস্যা নিয়ে পুরোপুরি শয্যাশায়ী। ব্রেন স্ট্রোক করার পর থেকে আর কথা বলতে পারেন না। ইবাদাত-গুজারি করতে পারেন না আগের মতো আর। শরিয়তের পক্ষ থেকে ইবাদাতের যে আদেশ ছিলো সামর্থ্য না থাকায় শায়খের উপর সেটা আর নেই। মূত্রথলিতেও আছে যথেষ্ট সমস্যা যা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন ডাক্তার। শায়খের ছাত্র ও ভক্তবৃন্দরা হর-হামেশা খোঁজ-খবর নিচ্ছেন তাঁর। বিশেষত মাওলানা আব্দুল মালেক, আবু তাহের মিসবাহসহ কাছের মানুষরা নিয়মিত খোঁজ রাখছেন শায়খের। অচেনা মানুষের ভালোবাসারও কমতি নেই। এমনটাই জানালেন শায়খের মেঝো ছেলে মাওলানা আবরারুল হক।

মাওলানা আবদুল হাই পাহাড়পুরী’র শিক্ষাজীবনের সূচনা পাহাড়পুর এমদাদুল উলূম মাদরাসায়। প্রাথমিক শিক্ষা সমাপনী শেষে ১৯৬৭/৬৮ সালের দিকে লালবাগ মাদরাসায় এসে মিশকাত জামাতে ভর্তি হন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. কৃত বুখারির ব্যাখ্যা গ্রন্থের সম্পূর্ণ প্রুফ হজরত পাহাড়পুরী হুজুরই দেখেছেন। দাওরায়ে হাদিস শেষ করার পর জামিআ নূরিয়া আশরাফাবাদ কামরাঙ্গীর চড়ে শিক্ষকতার জীবন শুরু করেন। তারপর জামিআ মুহাম্মাদিয়া শিক্ষকতা করেছেন। ১৯৯৫ সালে জামিআ রাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুরে শিক্ষকতা আরম্ভ করেন। তারপর লালমাটিয়ার শায়খুল হাদিস হিসেবে এ যাবত কর্মরত আছেন।

চোখে সমস্যা হওয়ার পর থেকে বুখারির আলোচনা, লেকচার বা ব্যাখ্যা হাদিস শুনে শুনেই করতে পারতেন। ছাত্রকাল থেকেই শায়খের স্মৃতিশক্তি প্রখর। তবে শায়খের যে বিষয়টা তার জীবনে মহিমা ও গরিমা এনে দিয়েছে তা হলো, তিনি জীবনে কারও গিবত-শেকায়াত বা পরনিন্দা করেননি। এটি এমন অনন্য এক বৈশিষ্ট যা à