শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘নিয়মিত নামাজ পড়ি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mishaঢাকা : বাংলাদেশি চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। তিনি জানিয়েছেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। ছোটবেলা থেকেই আমি নিজেকে খুব বিশ্বাস করি। আমার ধারা কী হবে, আর কী হবে না তা আগে থেকেই ধারণা করতে পারি।

তিনি জানান, ‘ধর্মের প্রতি আমার দুর্বলতা ছোটবেলা থেকেই। কাজের যত ব্যস্ততাই থাকুক আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।’

আট-দশজন সাধারণ মানুষের মতোই তার জীবনযাপন। ঘরোয়া আড্ডা কিংবা দূরে কোথাও বেড়াতে গেলেও তিনি কখনো ড্রিঙ্কস কিংবা সিগারেট স্পর্শ করেন না।

২০১৪ সালে সপরিবার নিয়ে তিনি গিয়েছিলেন পবিত্র হজ পালন করতে। এর আগে ২০০৭ সালে প্রথমবার হজ পালন করেছিলেন তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল, হজ পালনের আগে এবং পরের জীবনের মধ্যে কোন পার্থক্য খুঁজে পেয়েছেন কিনা?

উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই অনেক পার্থক্য খুঁজে পেয়েছি। হজ করার আগে আমি স্বপ্ন দেখতাম আল্লাহ আমাকে যদি সামর্থ্য দেন, আমি মানুষের উপকার করব, পাশাপাশি ইসলামের ফরজ কাজ হিসেবে হজ পালন করবো। আর হজ পালনের পর আমার দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে। অনেক কিছুকে এখন ভাবি ভিন্নভাবে। সত্যি কথা বলতে কী, আগে ধর্মের অনেক বিষয়কে হাল্কা মনে হতো। চিন্তা করতাম একটি অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্ত এখন ভাবি, অন্যায়টা করার আগে আমি কেন চিন্তা করলাম না, আমি তো বোধসম্পন্ন মানুষ। তা সত্ত্বেও আমার দ্বারা কিভাবে এই ধরনের হীন কাজ করা সম্ভব হলো। এই প্রশ্নগুলো আমাকে সব সময় সচেতন থাকতে সহযোগিতা করে।’

misha2

এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে ১৯৮৬ সালে চলচ্চিত্রে প্রবেশ করেন মিশা সওদাগর। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন নায়ক হিসেবে। এরপর খলনায়ক হয়ে যান তিনি।

তথ্যসূত্র : নয়া দিগন্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ