সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ফতোয়ায় মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama1466234805ফারুক ফেরদৌস : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া মসজিদের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ এর প্রণিত লক্ষাধিক আলেমের সাক্ষর সম্বলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়াটির ব্যাপারে আলেমদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। জঙ্গিবাদ বিরোধী অবস্থানের সাথে প্রায় সবাই একমত হলেও যার হাত ধরে ফতোয়াটি এসেছে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে অনেকের মনে। কেউ আবার বলছেন জঙ্গিবাদের প্রকৃত সংজ্ঞাটি আগে নির্ধারিত হওয়া প্রয়োজন। কেউ কেউ ফতোয়াটি নিয়ে পক্ষে বিপক্ষে কিছুই বলতে নারাজ।

জঙ্গিবিরোধী ফতোয়াটিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন দেশের শীর্ষ আলেম দৈনিক ইনকিলাবের সহ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। তিনি বলেন, এটা একটা ভালো উদ্যোগ। আলেমরা সব সময়ই এগুলো বলে আসছেন। এই ফতোয়ার মাধ্যমে আরেকটু জোরালোভাবে বহুবার বলা কথাটাই নতুন করে বলা হলো। তিনি বলেন, এটা মাওলানা মাসউদের মাধ্যমে জমা করা হলেও আসলে এটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর আলেমদের মতামত। তারা এগুলো অনেক আগে থেকেই বলে আসছেন। দারুল উলুম দেওবন্দ

[caption id="attachment_2843" align="alignleft" width="236"]maxresdefault মাওলানা উবায়দুর রহমান খান নদভী[/caption]

সহ আরো বিভিন্ন ইসলামি প্রতিষ্ঠান থেকেও একইরকম ফতোয়া এসেছে। মাওলানা নদভী বলেন, ফতোয়াটা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সন্ত্রাস-জঙ্গিবাদ আর জিহাদ এক নয় এই ফতোয়ার মাধ্যমে এটাও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, আলেম ওলামাদের পক্ষ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে এরকম একটা বড় ক্যাম্পেইন করা হয়েছে এটা প্রশংসনীয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, রাজনীতিবিদসহ অন্য পেশাজীবীদেরও এরকম ক্যাম্পেইন করা উচিত। মাওলানা নদভী মনে করেন, আলেমদের কাজটি অন্যদের জন্য দৃষ্টান্তস্বরূপ। অন্যদেরও আলেমদের অনুকরণে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা উচিত।

[caption id="attachment_2845" align="alignleft" width="237"]181 মাওলানা গাজী আতাউর রহমান[/caption]

ফতোয়ার প্রতি আস্থা থাকলেও মাওলানা মাসউদের রাজনৈতিক দর্শনের সাথে একমত নন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান। দেশের অন্যতম বড় ইসলামি রাজনৈতিক দলের এই নেতা আওয়ার ইসলামকে বলেন, জঙ্গিবাদ বিরোধী ফতোয়ায় দেশ