শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

কবিতা-সংগীত অন্যায় ও বর্বরতার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhib khanমুহিববুর রহমান খান (মুহিব খান)। বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, শিল্পী, সাংবাদিক, কলামিস্ট, টিভি আলোচক ও উপস্থাপক। একজন উদারপন্থী ইসলামি চিন্তাবিদ এবং প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি দলমত নির্বিশেষে সর্বমহলে সমাদৃত।

তার কবিতা ও সংগীত দেশপ্রেম, মানবতাবাদ, বিশ্ব-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করে। বাংলাদেশের বিপুল জননন্দিত জাতীয় সংগীত শিল্পীদের অনেকেই গনমাধ্যমে তার লেখা দেশের গান পরিবেশন করেছেন। তাদের মধ্যে- সুবীর নন্দী, আবিদা সুলতানা, শাকিলা জাফর, আইয়ুব বাচ্চু, হায়দার হোসেন, কনক চাঁপা, মনির খান, মমতাজ, আগুন, শুভ্রদেব, ফাহমিদা নবী প্রমুখ অন্যতম।

তিনি নিজেও গনমাধ্যমে দেশাত্মবোধক ও আদর্শিক গান গেয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন। দেশে ও বিদেশে তার প্রতিটি কনসার্টে শ্রোতাদের স্বতস্ফুর্ত উচ্ছাস ও ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উদ্দীপনা সংগীত ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ এবং রাষ্ট্রীয় আইন শৃংখলা রক্ষী বাহিনী বাংলাদেশ আনসার-ভিডিপির দলীয় সংগীতের রচয়িতা ও সুরকার তিনিই।

এ যাবত তাঁর বেশকিছু অডিও ভিডিও এ্যালবাম এবং সাহিত্য ও দর্শনের বই প্রকাশিত হয়েছে। আরও কিছু বই ও এ্যালবাম প্রকাশের পথে। এছাড়াও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে অনেক প্রবন্ধ ও কলাম।

তার রচিত ঐতিহাসিক অনুবাদ সাহিত্য ‘আল-কোরআনের কাব্যনুবাদ’ এবং বিস্ময়কর সিরাত এ্যালবাম ‘দাস্তান-ই-মুহাম্মদ’ বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম সৃষ্টি।

দেশে ও দেশের বাইরে তিনি ‘জাগ্রত কবি’ উপাধিতে সমাদৃত। পূর্ব লন্ডনে আয়োজিত এক গণসংর্বধনায় তাকে ‘মুসলিম উম্মাহর জাতীয় কবি’ উপাধিতেও ভূষিত করা হয়। তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে একজন আধুনিক আলেম, দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে মূল্যায়ন করে থাকেন।

শিক্ষা জীবনে তিনি ইসলামিক স্টাডিস এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ইতিহাস দর্শন সংস্কৃতি ও ধর্মতত্ত্ব বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে উচ্চতর গবেষণায় রত আছেন।

তার পিতা দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা আতাউর রহমান খান ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য। তার পরিবারের অন্য সদস্যরাও শিক্ষা সাহিত্য ধর্ম ও সংস্কৃতির ধারায় নিজ নিজ অবস্থানে সমুজ্জল।

সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, ইসলাম ও মুসলিম বিশ্ব নিয়ে আমরা কথা বলেছি তার সঙ্গে-

* আপনার কবিতা ও সংগীত দেশে ও বিদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠার কারণ কী বলে আপনি মনে করেন?

** আমি আমার কবিতা ও সংগীতে বিশ্বের ভালো মানুষদের হৃদয়ের কথা বলি। আমি সত্য ও সুন্দরের কথা বলি। দেশপ্রেম, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সংস্কার, চারিত্রিক উৎকর্ষ ও সাংস্কৃতিক পরিশুদ্ধির কথা বলি। অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে বলি। ন্যায় ও ইনসাফের পক্ষে বলি। এ সবকিছুই বিশ্ব মানবতার কল্যাণের জন্য অপরিহার্য । এ সবকিছুই ভালো মানুষদের একান্ত কাম্য।

* আমরা জানি আপনার কিছু কবিতা ও সংগীত জাতীয় পর্যায়ে সমাদৃত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও বিপুল দর্শকনন্দিত হয়েছে। কবিতা ও সংগীত নিয়ে আপনার স্বপ্ন ও পরিকল্পনা জানতে পারি কী?

** আমি প্রমাণ করতে চাই- কবিতা ও সংগীত শুধুই চিত্তবিনোদনের খোরাক নয় বরং সত্য ও মানবতার পক্ষে, অন্যায় ও বর্বরতার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ারও। আমি এর মাধ্যমে পৃথিবীতে শান্তি সম্প্রীতি রক্ষায় অবদান রাখতে চাই। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে চাই। দারিদ্র, দুর্নীতি, অন্যায় ও সন্ত্রাসবাদকে রুখতে চাই। শিল্প সাহিত্য ও সংস্কৃতির প্রকৃত উদ্দেশ্য এমনটিই হওয়া উচিত বলে আমি মনে করি।

* কবি হওয়ার পাশাপাশি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের চলমান অস্থিতিশীল রাজনীতি ও বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে আপনার অভিমত জানাবেন কী?muhib k

** রাজনীতি মানুষের কল্যাণের উদ্দেশ্যে হওয়া উচিত। ন্যায় বিচার ও গণঅধিকার প্রতিষ্ঠার জন্য সুস্থ রাজনীতির চর্চা দরকার।
রাজনীতি হওয়া উচিত অনিয়ম ও সহিংসতামুক্ত এর জন্য বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে আরো সৎ ও সংযমী হতে হবে। আর নিরাপদ শান্তিময় বিশ্ব পেতে হলে বিশ্ব নেতাদের আরো ন্যায় নিষ্ঠা ও উদারতা প্রয়োজন। প্রতিটি জাতীর স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস ও সংস্কৃতির প্রতি অন্যদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। পারস্পরিক সহিষ্ণুতা সহমর্মিতা ও ন্যায় পরায়নতাই বিশ্ব মানবতার শৃংখলা ও সম্প্রীতি ধরে রাখতে পারে। হিংসা ও আগ্রাসন কেবল যুদ্ধ ও অশান্তির আগুন ছাড়া আর কিছুই দিতে পারে না।

* একজন ইসলামিক স্কলার হিসেবে বর্তমান বিশ্বের ইসলাম ও মুসলিমদের ব্যাপারে বলুন।

** ইসলাম শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব মানবতার মুক্তি এবং কল্যাণ সাধনের জন্য পৃথিবীতে এসেছে। বিশ্বের মুসলমানদের ধৈর্য ও নিষ্ঠার সংঙ্গে সে পথেই চলা উচিত। ইসলামের সঙ্গে অন্যায় অনাচার ও সন্ত্রাসবাদের কোন সর্ম্পক কখনই ছিল না, এখনও নেই। তবে অমুসলিম বিশ্বের উচিত ইসলাম ও মুসলিমদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও আন্তরিকতা প্রদর্শন করে চলা । প্রকৃত মুসলিমরা বিশ্বের আদর্শ নাগরিক এবং মানবতার অমূল্য সম্পদ ।

* আপনার মানবতাবাদী কবিতা ও গানের কোন পংক্তি দিয়ে শেষ করতে চাই।

** ‘জন্ম তোমার কখন কোথায়; সে তো বড় নয়/ কর্ম তোমায় কোথা নিয়ে যায়; সে-ই পরিচয় / তুমি তোমার ধ্যানে ধর্মে, তুমি তোমার জ্ঞানে কর্মে, সব জাত পাত শ্রেণী বর্ণে- কর মানুষের কল্যাণ/ মানবতা মহিয়ান/ মানবতা মহিয়ান/ মানবতা মহিয়ান।’
এ ছাড়াও অন্য একটি গানে আমি বলেছি- ‘মানবতার সঙ্কটে আজ মানুষ যদি মরে/ রাজনীতি আর ধর্ম দিয়ে করবি কী তুই- ওরে?”

* আমাদের সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ।

** আপনাদেরকেও ধন্যবাদ।

মুহিব খানের কয়েকটি গান ..

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ