বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রতিবাদের বৈষম্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

protestsসাঈদ কাদির : শোষণ, অবিচার, অত্যাচার, অনাচার, খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি, জালিয়াতি- সব ধরনের অপরাধকর্মের বিরুদ্ধেই প্রতিবাদ হওয়া উচিত। এটি সমাজের প্রত্যেক সদস্যের জন্যই অবশ্যকার্য। নৈতিক দায়িত্ব। মানবিক কর্তব্য। যার যার অবস্থা ও অবস্থান থেকে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। প্রত্যেককেই স্ব-স্ব সামর্থ্যানুযায়ী প্রতিবাদীর ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে মাঠে নামতে হবে। তবে মনে রাখতে হবে, প্রতিবাদ হতে হবে সমতার নীতিতে। সব অপরাধী ও জালিমের বিরুদ্ধে। সমান্তরালে।
প্রতিবাদের ক্ষেত্রে অপরাধীর মান-সম্মান, পদপদবী বা ক্ষমতার কেয়ার করা যাবে না। এটাও মনে রাখতে হবে, প্রতিবাদ মানে হিংস্রতা নয়, প্রতিবাদ মানে জ্বালাও পোড়াও-ও নয়। প্রতিবাদ মানে শান্তি ও অ-সহিংসতার পথে আন্দোল করা; অপরাধীর ভীতে ঝাঁকুনি দেওয়া। গাফেল দুনিয়াকে জাগিয়ে তোলা, অসেচতন জাতিকে সচেতনতার ছবক দেওয়া।
আরো মনে রাখতে হবে, প্রতিবাদের ভাষা ও পদক্ষেপ হতে হবে সুচিন্তিত ও যুগচাহিদার প্রতি লক্ষ্য রেখে। প্রতিবাদের নামে কাউকে গালাগাল করা, কারো উপর গুপ্ত হামলা করা, মিথ্যা মামলা দায়েরা করা- এসবই কাপুরুষতা; ব্যক্তিত্বহীনতার পরিচয়। প্রতিবাদ করতে হবে উদার মন নিয়ে। সবার জন্য সমান দরদ দেখিয়ে। এখানে মূল সমস্য হলো- পরিচিত ও প্রভাবশালীদের পক্ষে প্রতিবাদী লোকের অভাব হয় না এখন। অথচ কৃঞ্চকলির (গনজাগরণ মঞ্চে সক্রিয় কর্মী) বাসার কাজের মেয়েটির (জান্নাতী) পক্ষে দরদী হতে দেখা যায়নি মানবতাবাদীদের। কেননা সে 'কাজের মেয়ে'। তার সামাজিক মর্যাদা নেই। তার পক্ষে আন্দোলন করলে বাহবা-হাততালি জুটবে কদাচিৎ।
অন্যদিকে তনুর বাবার অর্থ না থাকলেও তনুর পরিচিতি ছিলো। সে ছিলো তথাকথিত সংস্কৃতিকর্মী। এ জন্য তার হত্যার বিচার দাবি করে অনেককেই প্রতিবাদী হয়ে উঠতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে তনুর পক্ষে। বিভিন্ন সংগঠন নানান ধরনের কর্মসূচি পালন করেছে। তনুহত্যার প্রতিবাদে গানের কনসার্টও করা হয়েছে। কবর থেকে তার লাশও তোলা হলো ময়না তদন্তের স্বার্থে! বৈষম্যটা এখানেই। অপরাধকর্মের প্রতিবাদেও যদি বৈষম্য থাকে। তবে প্রতিবাদ করেই লাভ কী? মনে রাখা দরকার, অপরাধীর পেশা যাই হোক, অপরাধকর্মে জড়িত হবার পর তার পরিচয় একটাই- সে অপরাধী। নচেৎ রাষ্ট্রপতি এরশাদকে জেলে থাকতে হতো না যুগোর্ধ কাল।
সুতরাং এখানটাতে আমাদের পরিষ্কার ধারণা থাকা চাই। মসজিদের ইমাম খুন করলে তার ইমাম পরিচয় আমরা মনে রাখি না, তেমনি স্কুলমাস্টার যৌননিপড়ক হলে আমরা তার স্যার পরিচয় মনে রাখি না। রাখা উচিতও নয়। কারণ অপ