মোস্তফা ওয়াদুদ, বিশেষ প্রতিবেদক : মসজিদের নগরী ঢাকা। প্রাচীনকাল থেকে ঢাকায় মসজিদ প্রতিষ্ঠা হয়ে আসছে। আগেকার রাজাগণ যেখানেই যেতেন নামাজের জন্য তৈরি করতেন মসজিদ। এসব মসজিদ এখন কালের স্বাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। কোনো কোনো মসজিদের ভবন এখনো অক্ষত। কোনোটার ভবন আমূল পাল্টে গেছে। আর কোনোটার বাকি আছে শুধু নামফলক। প্রাচীন ঢাকার কয়েকটি প্রাচীন মসজিদ নিয়ে আমাদের আজকের আয়োজন ।
বিনত বিবির মসজিদ
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদের নাম "বিনত বিবির মসজিদ"। নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬২ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দীন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মত বখত এটি নির্মাণ করেন। যার ফলে মোগল আমল থেকেই ঢাকা মসজিদের নগরে পরিণত হয়। এরই সাক্ষ্য বহন করে এখনো দাঁড়িয়ে থাকা একাধিক মোগল মসজিদ। তবে মসজিদের শহরের প্রথম মসজিদটি নির্মিত হয় আজ থেকে প্রায় ৬০০ বছর পূর্বে। সুলতানী আমলে। ১৪৫৭ খ্রিষ্টাব্দে। এবং ইতিহাসে পাওয়া যায় এটিই রাজধানীর প্রথম মসজিদ। ঢাকার প্রথম মসজিদের মর্যাদা পাওয়া বিনত বিবির ইতিহাসের স্বাক্ষী হয়ে আছে পুরনো ঢাকার নারিন্দা ছয় নম্বর রোডে।
মসজিদের আকার : মসজিদটি চৌকোনা, এবং এতে একটি দুটি গম্বুজ রয়েছে। এর একটির গায়ে আদি ভবন প্রতিষ্ঠার সাল লেখা আছে। আরেকটির গায়ে লেখা আছে মসজিদটির সংস্কারের তারিখ। মারহামাতের কন্যা "মুসাম্মত বখত বিনত" এর নামানুসারে এর নামকরণ করা হয় "বিনত বিবি মসজিদ"। সম্প্রতি এই ভবনের পাশে মসজিদের নতুন ভবন তৈরি করা হচ্ছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বর্তমানে মসজিদের মুসুল্লি অধিকহারে বৃদ্ধি পাচ্ছে। ফলে জায়গার সংকুলান হচ্ছে না। তাই স্থান বৃদ্ধির নিমিত্তে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে প্রাচীণ এই মসজিদটি তারা স্বস্থানেই রাখছে। মসজিদের নতুন ভবনের কারণে পুরাতন এ ভবনে কোনো আচর লাগছেনা। মসজিদের খাদেম জানান, মসজিদটি প্রতি বছর নতুন পলেস্টারসহ রং করা হয়। তাতে এখনো এর দেয়াল সৌন্দর্যমণ্ডিত হয়ে আছে। ইমাম সাহেবের বক্তব্য হলো, স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসী মসজিদের যত্নের প্রতি ও এর দেখভালের প্রতি যথার্থ আন্তরিক।
২. চকবাজার জামে মসজিদ
রাজধানীর আরেকটি পুরাতন মসজিদের নাম চকবাজার শাহী মসজিদ। এর পুরাতন নাà¦