উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিসবিশারদদের অন্যতম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.। বুখারি শরিফই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। কুরআনের তাফসিরও পড়িয়েছেন বহুবছর। প্রায় ষাট বছর তিনি হাদিসের খেদমত করেছেন। নবীজির মদীনার সঙ্গে ছিল তাঁর হৃদয়ের সম্পর্ক। আরবিতে দীর্ঘ কাছিদা লিখেছেন নবীজির শানে। ২০১২ সালে ১৯ রমজান তিনি পৃথিবী ত্যাগ করেছেন। রেখে গেছেন হাজারো শীষ্য, ভক্ত, অনুরাগী ও নববী বাগানের যোগ্য উত্তরসূরি। তাকে এ সময়ের ৯ তরুণ বলেছেন তাদের কথা। সংগ্রহ করেছেন তাজিম সারোয়ার।
.
তার অভাব সহজে পূরণীয় নয়
মুহিব খান, কবি, শিল্পী, সাংবাদিক ও আলেম
বাংলাদেশের কিংবদন্তিতুল্য হাদিসবিশারদ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. ছিলেন একজন বলিষ্ঠ আলেম, লেখক, অনুবাদক, রাজনীতিবীদ, লাখো আলেমের অভিভাবক এবং কোটি কোটি তৌহিদি জনতার দীনি রাহবার। এদেশের ইসলামি ঐক্য ও জাগরণের পথে তিনি ছিলেন উজ্জ্বল বাতিঘর। তার সাফল্যের মাঝে ঐতিহাসিক বাবরি মসজিদ পূনঃনির্মানের লক্ষ্যে ভারতের অযোধ্যা অভিমুখে লাখো মানুষের লংমার্চের সফল নেতৃত্ব জাতির ইতিহাসে অমর করে রাখবে। তার অবর্তমানে বাংলাদেশের আলেমসমাজ ছায়াহীন। তৌহিদি জনতাকে এক্যবদ্ধ করে বাতিল ও তাগুত বিরোধী গণ আন্দোলন গড়ে তোলার মতো নেতৃত্বের আজ বড়ই অভাব। তিনি নেই বলেই আজ ইসলাম ও শরীয়াহ বিরোধী অপতৎপরতায় মেতে ওঠার সাহস পায় শয়তানের দোসররা। বিদেশি নর্তকীর নৃত্যে অপবিত্র হতে পারে কোটি মুসলমানের রাজধানী মসজিদের শহর ঢাকা। মুসলিম উম্মাহর ক্রান্তিলগ্নে তার অভাব সহজে পূরণীয় নয়।
শায়খুল হাদিস ছাত্র জীবনে আমার নানা মাওলানা আশরাফ আলীর সহপাঠী ছিলেন। এ জন্য আমি তাকে নানা বলেই ডাকতাম। তিনি আমাকে আদর এবং মূল্যায়ন দুটোই করতেন। আমার সাংস্কৃতিক জীবনের প্রথম দিকে তিনি নিজ উদ্যোগে জামিয়া রহমানিয়ার হলরুমে বেশ আয়োজন করে দীর্ঘ সময় আমার কবিতা ও সঙ্গিত উপভোগ করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন এবং দোয়া করেছিলেন। আল্লাহ তাকে জান্নাতে উত্তম স্তরে আদরে ও যতেœ রাখুন।
একজন অসাধারণ নির্লোভ প্রাজ্ঞ রাজনীতিবিদ আল্লামা
সৈয়দ শামসুল হুদা, সহকারী অধ্যাপক, ফরিদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল
শাইখুল হাদীস আজিজুল হক রহ. কে যতবার দেখেছি তার প্রতিটিই ছিল রাজনৈতিক ময়দানে। বাবরী মসজিদ পুনঃ প্রতিষ্ঠার দাবীতে অনুষ্ঠিত লংমার্চ থেকে শুরু করে ফরিদপুর আশরাফুল উলুম মাদ্রাসায়, আলফাডাঙ্গা বাসষ্ট্যান্ডে রাজনৈতিক জনসভায়, মুফতি শহীদ সাহেবের নির্বাচনী প্রচারণায় হুজুরের সাথী হওয়ার সুযোগ হয়েছে। একজন পুর্ণাঙ্গ মানুষ হিসেবে যতগুলো ভালো গুণের সমাবেশ সম্ভব সবগুলোই ছিল তার মধ্যে। যেমনি দূরদর্শিতা ছিল, প্রà