শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শেখ হাসিনাকে সুইডেন ভ্রমণের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina_suidenঢাকা : সুইডেনের প্রধানমন্ত্রী কেজেল স্টেফান লফভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুইডেন ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। সেই সঙ্গে ২০১৭-১৮ সালের মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে সুইডেনের প্রার্থীকে নির্বাচনে বাংলাদেশের সমর্থনও কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনে আলাপকালে সুইডেনের প্রধানমন্ত্রী এ অনুরোধ করেন।

প্রেস সচিব বলেন, ১০ মিনিটের টেলিফোন আলাপকালে উভয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। সুইডেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ হাসিনাও সুইডেনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টে যোগদানের জন্য কেজেল স্টেফান লফভেনকে আমন্ত্রণ জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, উভয় প্রধানমন্ত্রী আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল শরণার্থী ও অভিবাসী বিষয়ে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যৌথ সভাপতিত্ব করার বিষয়েও একমত হন।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ