শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোজা অবস্থায় স্যালাইন দেয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Anesthesiologist in operating room.

মুফতি আবু সাঈদ যোবায়ের : যে কোন দূর্বলতায় স্যালাইন খুব কার্যকরী এবং জনপ্রিয় একটি প্রতিষেধক। রোগীদের জন্য এটি আরো বেশি প্রয়োজনীয়। রমজান মাসে রোজা রেখে কি স্যালাইন ব্যবহার করা যাবে? এ নিয়ে অনেকে কিছুটা দোটানায় ভোগেন।

ইসলামি স্কলারগণের মতে, রোজা অবস্থায়ও স্যালাইন ব্যবহার করা যাবে। কারণ, স্যালাইন দেয়া হয় রগে। আর রগের মাধ্যমে কোন কিছু দেহে প্রবেশ করলে রোজা ভাঙবে না। তাই রোজা রেখেও স্যালাইন রগের মাধ্যমে স্যালাইন দেয়া যাবে। এতে রোজার কোন অসুবিধা হবে না। তবে, রোজা জনিত দূর্বলতা রোধ করার জন্য  স্যালাইন ব্যবহার করা যাবে না। এমনটি করা মাকরুহ। বরং রোজা জনিত দুর্বলতার উপর ধৈর্য ধারন করতে হবে।

মহান আল্লাহ তা’আলা বলেন, রোজা আমার জন্য, এবং আমিই এর প্রতিদান দিব।’ বুখারি শরিফ, হাদিস নং ১৭৭৩।

মূল কথা হল, দূর্বলতার কারনে স্যালাইন ব্যবহার করা যাবে। তবে রোজা জনিত দূর্বলতায় স্যালাইন ব্যবহার করা মাকরুহ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ