শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোজায় ডায়েট করছিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shakib khanডেস্ক রিপোর্ট : চলচ্চিত্রের প্রয়োজনেই নিজেকে ফিট রাখতে হয় নায়কদের। শাকিব খানও নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করেন, তবে এই এক মাস তিনি ফিটনেসের দিকে নজর কম দিচ্ছেন।

রোজার মাসে ডায়েট করছেন না বলে জানালেন শাকিব। তিনি মনে করেন, রোজায় খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ করা ঠিক নয়। মন যা চায় তাই খেতে হবে।

শাকিব খান বলেছেন, ‘রোজায় কোনো ডায়েট নয়। মন যা চায় তাই খেতে হবে। কোনো জিম করছি না এই রোজায়।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে সম্প্রতি এক ইফতার মাহফিলের আয়োজন করে চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি। সেখানে ইফতার শেষে তেহারি খেতে খেতে নিজের ডায়েট ও জিম নিয়ে কথা বলেন শাকিব। রোজার মাসে নিজেকে অনেকটা বন্ধনমুক্ত করে দেন শাকিব।

এক মাস নিজের শরীরের প্রতি মনোযোগ না দেওয়ার কারণ হিসেবে শাকিব বলেন, ‘সারা বছরই তো ডায়েটের ওপর থাকতে হয়। সঙ্গে সন্ধ্যায় জিম করতে হয়। কিন্তু এই রোজায় ডায়েট বা জিম করছি না। সারা দিন রোজা রেখে শুটিং করছি। সন্ধ্যায় ইফতার করছি, আবার তারারি তো আছেই। যে কারণে ডায়েট বা জিম আলাদাভাবে করছি না।

এক মাস নিয়ম না মেনে চলার কারণে এতে করে ফিটনেস নষ্ট হচ্ছে কি না জানতে চাইলে শাকিব বলেন, ‘প্রায় ১৬ ঘণ্টা না খেয়ে থেকে কেমন করে ওজন বাড়বে? বরং রোজায় আরো কয়েক কেজি ওজন কমেছে। তা ছাড়া ঈদের পর আবার জিম শুরু করছি, লুক নষ্ট হওয়া বা ওজন বাড়ার কোনো সুযোগ নেই। বিষয়গুলো নিয়ে আমি অনেক সচেতন।’

সূত্র : এনটিভি অনলাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ