সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইসলাম গ্রহণ না করাই মানবজাতির প্রধান সমস্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 nadvi_ourislam24

মাওলানা উবায়দুর রহমান খান নদভী। শিক্ষিত, মার্জিত, প্রতিশ্রুতিশীল একজন প্রবীণ সাংবাদিক, লেখক ও সম্পাদক। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। জাতীয় ঐক্য ও মুক্তির লক্ষে নিবেদিতপ্রাণ। তিনি দীর্ঘ বছর ধরে দৈনিক ইনকিলাবের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে কর্মরত। মাওলানা মুহিউদ্দিন খান রহ. সম্পাদিত অধুনালুপ্ত সাপ্তাহিক মুসলিম জাহানের নির্বাহী সম্পাদক ছিলেন। তার সঙ্গে কথোপকথন করেছেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি জাকির মাহদিন

আওয়ার ইসলাম : আমাদের সমস্যাগুলো কোথায়, নাকি আমাদের কোনো সমস্যা নেই? ‘আমাদের’ বলতে আপনি কাদের বুঝেন?

উবায়দুর রহমান খান নদভী : আমাদের বলতে আমি প্রথমত বিশ্বের সমস্ত মানব জাতিকে বুঝি। এদিক থেকে ‘আমাদের’ অর্থাৎ সাতশত কোটি মানুষের প্রধান সমস্যা হচ্ছে, সবাই ইসলামের ছায়াতলে আসতে না পারা। ইসলামের মতো একটি পরীক্ষিত, উদার ও সর্বজনীন ধর্মকে সমস্ত মানব জাতি গ্রহণ না করা- এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত, ‘আমাদের’ বলতে আমি বুঝি বাঙালি ও বাংলাদেশি জাতি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি। এ দেশের সবচেয়ে খারাপ ও জঘন্য ব্যক্তি হচ্ছে রাজনীতিকরা। এদের কোনো শিক্ষা নেই, দর্শন নেই, আদর্শ নেই। দেশের নব্বইভাগ সাধারণ মানুষ মানবিক, ধর্মপ্রবণ। এদের নেতৃত্ব দেয়ার মতো কোনো শক্তি বা নেতৃত্ব বাংলাদেশে আজও বিকশিত হয়নি, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। তৃতীয়ত, ‘আমাদের’ বলতে আমি আমার ধর্ম ও ধর্মীয় শিক্ষা-সংশ্লিষ্ট মানুষদের বুঝি। এ তিন শ্রেণির মানুষের জন্য আমি দল-মত-পেশার উর্ধ্বে উঠে সমানভাবে চিন্তা ও কাজ করছি। একজন লেখক সাংবাদিক হিসেবে আমি সবার সমস্যা সমানভাবেই তুলে ধরতে চেষ্টা করছি এবং সবার কথাই বলছি। এ শেষোক্ত শ্রেণির সমস্যা হচ্ছে, আমরা নতুন কিছু করতে একেবারেই রাজি না। সাহস নেই, উদ্ভাবনী চিন্তা নেই। চিন্তা ও জ্ঞানগত দিক থেকে সম্পূর্ণই পিছিয়ে আছি। আমরা আনস্মার্ট, গতানুগতিক। অথচ আমাদের হাতে আছে ত্রিশ কোটি বাংলাভাষী, এরমধ্যে ষোল কোটি স্বদেশি। এদের জন্য আমাদের প্রচুর চিন্তাভাবনা, ত্যাগ, সংগঠিত করা, দিকনির্দেশনা দেয়া, শিক্ষিত করা, উজ্জীবিত করার প্রয়োজন ছিল। এর কিছুই আমরা করছি না। তবু আমরা আশাবাদী। য