ওয়ালি উল্লাহ সিরাজ : জাকাত ইসলামের একটি ফরজ বিধান। সমাজে ধনী-গরিবের মাঝে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা ও সমাজকে দারিদ্রতা থেকে মুক্তি দেয়া হলো এর উদ্দেশ্য। ইসলাম একজনের হাতে বিপুল অর্থ-সম্পদ জমা হওয়াকে পছন্দ করে না। ইসলাম চায় ধনী-গরিব সবাই স্বাচ্ছন্দে জীবন যাপন করুক। তাই দরিদ্রের প্রতি লক্ষ করে জাকাতের বিধান প্রবর্তন করা হয়েছে।
জাকাত আদায় করলে আল্লাহপাক সম্পদের মালিকদের ধন-সম্পদ এবং ধন-সম্পদের বরকত বৃদ্ধি করে দেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সা. বলেছেন - ‘সদকা করার কারণে কখনো সম্পদ কমে না।’ দান-খয়রাত করলে সম্পদের পরিমাণ কমলেও সম্পদের বরকত কমে না। আল্লাহপাক এ সম্পদকে তার ভবিষ্যতের জন্য বরকতময় করে দেন এবং তার দান খয়রাতের কারণে তাকে এর চেয়ে উত্তম সম্পত্তি দান করেন।
আমাদের দেশের কিছু বিত্তবান এই বিধান পালন করে আসছেন। কিন্তু জাকাতের এই বিধান দিন দিন তার আসল উদ্দেশ্য হারিয়ে ফেলছে। ইসলামী বিধান হচ্ছে জাকাতের অর্থ দিয়ে দরিদ্র মানুষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর। যাতে ভবিষ্যতে তাকে আর মানুষের দ্বারে দ্বারে যেত না হয়। কিন্তু আজকের বিত্তবান সমাজে দরিদ্রদের অর্থনৈতিকভারে স্বনির্ভরতার কথা আর ভাবছেন না। সবাই ঝুকছেন শুধু শাড়ি-লুঙ্গির দিকে। রাজধানীর গুলিস্থান, ফুলবাড়িয়া ও ফার্মগেইটসহ নানা স্থানে বেশ কিছু মার্কেটে ব্যানার টানিয়ে বিক্রি হচ্ছে জাকাতের শাড়ি-লুঙ্গি। জাকাতকে কেন্দ্র করে আমাদের অর্থনীতিতে প্রতি বছর হাত বদল হচ্ছে কোটি কোটি টাকা। অথচ এ অর্থ যারা দু’বেলা দু’মোঠ ভাত পাচ্ছেন তাদের কোন উপকারে আসছে না।
ইসলামী শরিয়া ধনীদের উপর জাকাত ফরজ করেছে যেন তাদের মাধ্যমে দেশের দরিদ্র সমাজের লোকেরা স্বনির্ভর হয়। কিন্তু আমাদের এই শাড়ি-লুঙ্গির সংস্কৃতিতে ধনীদের টাকায় লভবান হচ্ছেন শুধু ধনীরাই। গরিবের কপালে তেমন কোন পরিবর্তন ঘটছে না। এছাড়াও জাকাতের টাকায় শাড়ি-লুঙ্গি বিতরণের মাধ্যমে আমাদের সমাজের প্রকার বিপর্যয় ঘটছে।
গত বছরে ৭ই জুলাই ময়মনসিংহ পৌরসভা কার্যালয়ের কাছে নূরানী জর্দার মালিক শামীম তালুকদারের জাকাতের শাড়ি-লুঙ্গী বিতরণকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় । এক পর্যায়ে ভিড়ের চাপে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। এই ঘটনায় নারী ও শিশুসহ মোট ২৭ জনের মৃত্যু হয়। আজ আলেম সমাজের ভাবার সময় হয়েছে, এই ভাবে জাকাত আদায় করলে আদো জাকাত আদায় হবে কিনা?
আমাদের নবী সা. বিভিন্ন হাদিসে মুসলিম জাতিকে জাকà