সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তরুণদের ভাবনায় জিম্মি ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vsss

গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে গতরাতের জিম্মি ঘটনাটি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে । অভূতপূর্ব ঘটনাটি সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে দারুণভাবে। আলোচনা চলছে ফেসবুকেও। আওয়ার ইসলামের পাঠকদের জন্যে এই ঘটনা নিয়ে করা কিছু ফেসবুক পোস্ট তুলে ধরা হলো।

ওয়ালিউল্লাহ আরমান
1610063_1602733216617763_2731411841767956712_n“গুলশানের ঘটনাকে সাজানো নাটক বলা যাবে কি?"
এমন প্রশ্নের উত্তরে আমি একবাক্যে বলবো, নাহ, সাজানো নাটক বলা যায় না৷
আতংকিত মনে দুর্ভাবনা জেগে উঠছে; গুলশান বাংলাদেশকে শশ্মানের দিকে নিয়ে যাবে নাতো?
গুলশানে দেশী অভিজাত এবং বিদেশীদের পছন্দের ‘হোলি আর্টিজান' রেস্টুরেন্টে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলা, গ্রেনেড বিস্ফোরণ এবং গোলাগুলিতে দু'জন পুলিশ কর্মকর্তা সহ পাঁচজন নিহত৷
বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সাঁড়াশি অভিযান৷
পাবলিক এবং দেশীয় গণমাধ্যমকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেয়ার পর টেলিভিশনে লাইভ সম্প্রচারেও বাধা৷ যখন চ্যানেলগুলো পাবলিকদের নিয়ে রবীন্দ্র সংগীতে ডুব দিচ্ছে একই সময়ে সিএনএন, বিবিসি, সিবিএস সরাসরি প্রচারে বিশ্ববাসীকে বাংলাদেশে সন্ত্রাসবাদীদের তৎপরতা জানাচ্ছে৷
অদ্ভুত ব্যাপার হলো, আইএসের পাশাপাশি একই ঘটনার মালিকানা দাবী করছে, ‘আনসারুল ইসলাম' ‘আল কায়েদা৷' আনসারুল্লাহ বাংলা টিমও হয়তো দাবী করবে৷ আর সন্ত্রাসীদের মুক্তির কথিত দাবীর প্রেক্ষিতে জেএমবিকে তো জড়ানোই যায়৷ মরা গরুর হাড়, কংকাল নিয়ে যেভাবে শকুনেরা কামড়াকামড়ি করে, ছদ্মবেশীরাও তেমন করে ছিড়ে খুড়ে খেতে চাইছে আমাদের দেশটাকে৷
বিবিসি বলছে, এপর্যন্ত মৃতের সংখ্যা ২০ জন৷ সেখানে দেশী মিডিয়া জানাচ্ছে, আর্টিজানে ৫জন মারা গেছে৷
ঘটনার পরপর যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টিলিজেন্স গ্রুপ বলেছে, আইএস এই জিম্মী ঘটনার দায় স্বীকার করেছে৷
ঘটনার পরম্পরা বলছে, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই সন্ত্রাসী ঘটনাকে সাজানো নাটক বলা সম্ভবত ঠিক হবে না৷
এবং অতীতের মতো এই ঘটনাকেও আওয়ামীলীগ কর্তৃক বিএনপি-জামায়াতের উপর চাপানো অথবা তার প্রতিক্রিয়ায় বিপরীত দিক থেকে উল্টো ক্ষমতাসীন মহলকে দোষারোপের খেলায় অপুরণীয় ক্ষতি হবে দেশের৷ সুযোগ নিবে ভারত, যুক্তরাষ্ট্র এবং সাম্রাজ্যবাদের সহযোগী মহল৷
এই ঘটনা আরো একবার আমাদেরকে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিলো, আইএস নামক নৃশংস সন্ত্রাসীগোষ্ঠী আসলে ইসলামবিদ্বেষী পশ্চিমা সাম্রাজ্যবাদেরই তৈরী৷
দেশী, বিদেশী চক্রান্তে কঠিন ঝুঁকির মুখে পড়ে গেলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ৷ হোলি আর্টিজানকে কেন্দ্র করে বাংলাদেশকে ইরà¦