শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এ মুহূর্তে জাতীয় ঐক্য অপরিহার্য : জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jomiyotদিদার শফিক : গুলশানের ভয়াবহ সন্ত্রাসী হামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার উপর এক মস্তবড় আঘাত। গুলশানের মত একটি সুরক্ষিত এলাকায় এ জাতীয় নজীরবিহীন হামলায় গোটা দেশবাসী আতঙ্কিত ও উদ্বিগ্ন। এই মুহূর্তে অপরিহার্য হয়ে পড়েছে জাতীয় ঐক্যের। সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে তাই কালক্ষেপন না করে দলমত নির্বিশেষে সম্মিলিত উদ্যেগ গ্রহণের মাধ্যমে এ সবের সমাধান বের করে আনতে হবে।

শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন দলটির সভাপতি শায়েখ আব্দুল মোমেন, নির্বাহী সভাপতি মুফতী মোহাম্মাদ ওয়াক্কাস, সহ-সভাপতি মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা জহীরুল হক ভূঁইয়া, মাওলানা আব্দুর রব ইউসূফী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি শাইখুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া।

নেতৃবৃন্দ বিবৃতিতে এই ভয়াবহ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করে বলেন, কোন ঘটনার পর পরই কারো দায় স্বীকার কিংবা কাউকে দায়ী করা সবই উদ্দেশ্যমূলক ও রহস্যজনকও হতে পারে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন- শান্তির ধর্ম ইসলামে এসব আশান্ত কার্যক্রমের কোন স্থান থাকতে পারে না।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ