সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ছড়ায় ছড়ায় ঈদ আনন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Eid-Mubarak-Calligraphy-imageআমিনুল ইসলাম হুসাইনী : ঈদ আমাদের ধর্মীয় উৎসব। সবচেয়ে বেশি অানন্দের উৎসব। এই অানন্দ ছড়িয়ে পড়ে বিশ্বমুসলিমের হৃদয় মিনারে। ছড়িয়ে পড়ে পত্র-পল্লবে, শিল্পীর তুলির আঁচড়ে। ছড়িয়ে পড়ে কবি-সাহিত্যিকের গল্প-উপন্যাস, প্রবন্ধ আর ছড়া-কবিতার ছন্দের বন্ধনে। তাইতো প্রতিবছর ঈদ এলেই মিডিয়াগুলোতে শুরু হয় ঈদ আনন্দ। বর্ণিল সে সব বৃহৎ কলেবরের ঈদ সংখ্যার বেশিরভাগ জায়গাই দখল করে রাখে আমাদের "ঈদ সাহিত্য।"

যত টুকু জানা যায়, বিশ শতকের গোরার দিকে বাংলা কবিতায় ঈদ নিয়ে লেখালেখির শুরু। ধারনা করা হয় সৈয়দ এমদাদ আলীর রচিত 'ঈদ' কবিতাটিই বাংলাভাষায় রচিত ঈদ বিষয়ক প্রথম কোনো কবিতা। যা সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯০৩ সালে তাঁরই সম্পাদিত "মাসিক নবনূর" পত্রিকার ঈদ সংখ্যায়।

এর পর অনেকেই লিখেছেন। লিখেছেন কবি কায়কোবাদ,  গোলাম মোস্তফা,  বেগম সুফিয়া কামাল, কবি সিকান্দার আবুজাফর, সৈয়দ অালি হাসানসহ আরো অনকেই। তবে সবচেয়ে বেশি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিশেষ করে তাঁর সেই অমর সংগীত - "ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ" ছাড়া যেন ঈদ-আনন্দ পূর্ণতাই পায় না। সেই থেকে আজ অবধি ঈদকে নিয়ে লিখে যাচ্ছেন সমকালীন কবি সাহিত্যিকগণ। লিখছেন সাম্প্রতিক ছড়াকারগনও। তাঁদের সেই লিখনিই বলে দিচ্ছে বর্তমান ঈদের এপিঠ- ওপিঠ।

বর্তমানে যেসব ছড়াকাররা শুধুমাত্র পড়ার জন্যই ছড়া লিখেন না, বরং ছড়ার মাধ্যমে সমাজ গড়ার স্বপ্ন দেখেন; এমন কয়েকজন ছড়াকারদের ছড়ার কথাই তুলে ধরছি "সাম্প্রতিক ছড়া-কবিতায় ঈদ" শিরোনামে।

শাওয়ালের এক চিলতে বাঁকা চাঁদ পশ্চিমাকাশে মুচকি হেসে জানিয়ে দেয় ঈদের আগমনী বারতা। কচিকাঁচা থেকে শুরু করে জোয়ান বুড়ো সবার মনেই তখন আনন্দের উল্লাস। বলতে গেলে কি এই চাঁদ রাতের আনন্দও যেন ঈদের চেয়ে কম নয়। এই আনন্দ সবচেয়ে বেশি দোলা দেয় শিশু-কিশোরদের নরম হৃদয়ে। চাঁদ রাত নিয়ে তাদের মধ্যে যেই আনন্দঘন অস্থির চিত্র ফুটে উঠে,  সেই দৃশ্যই ছন্দপল্লবে দৃশ্যায়ীত করেছেন এ সময়ের নন্দিত ছড়াকার জগলুল হায়দার তাঁর "চাঁদ রাতের ভাবনা"য়-

ইফতার শেষ করে
হুড়মুড় হুট
আজ ভাই সব্বার
একটাই রুট।
রুট মানে সিড়ি তাই
ভেঙে ভেঙে উঠি
কলোনির ছেলেপেলে
কি যে ছোটা ছুটি।

ছোটা ছুটি করে সব
হল্লায় নাচছে
অই অই অই কোণে

চাঁদ দেখা যাচ্ছে।

ঈদের চাঁদ মানে কচি মনে আনন্দের হুল্লোড়। ঈদ মানে ছোট্ট শিশুটির নতুন জামা আর নানা রকম খেলনা পাওয়ার বায়না। কিন্তু এমন ঈদ কি সবার জন্যই আসে? সব শিশুরাই কি ঈদà