বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আলেমরা যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alem ulamaa copyস্টাফ রিপোর্টার : দুই পবিত্র শহর মক্কা ও মদিনা। রাসুল সা. এর জন্ম ও নিবাস ভূমি। মদিনার মাটিতে শুয়ে আছেন আল্লাহ প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সা.। আর পবিত্র রমজান মাসে বরকতময় ইফতারের সময়ে মদিনার ভূমিতে আঘাত হানে জঙ্গিগোষ্ঠী। মসজিদে নববীর পাশে আত্মঘাতি হামলায় কাঁপিয়ে দেওয়া হয় মদিনার মাটি ও মানুষকে। হামলায় নিহত হয় নিরাপত্তাবাহিনীর চার সদস্য।

আত্মঘাতি হামলার প্রতিবাদে নিন্দার ঝড় উঠে বিশ্বময়। গোটা বিশ্বের মুসলিম উম্মাহ হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলেমা পরিষদ বলেছে, এই হামলার মধ্য দিয়ে “সকল পবিত্রতাকে হামলাকারীরা পদদলিত করেছে।”

পবিত্র ভূমিতে হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বাংলাদেশেরও অনেক রাজনৈতিক দল ও সংগঠন। নিন্দা জানিয়েছেন শীর্ষ আলেম ওলামা ও ধর্মীয় নেতারা। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তাদের মতামত নিয়েছেন, ওমর শাহ।

এ হামলা রাফেজী শিয়াদের

মাওলানা উবায়দুর রহমান খান নদভী
সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব

nadvi_ourislam24পবিত্র রমজান মাসে মসজিদে নববীর পাশে হামলা খুবই ভয়াবহ ব্যাপার। সৌদি আরবে এত নিরাপত্তার মাঝেও এ হামলাটি সহজভাবে মেনে নেওয়া কষ্টকর। এ হামলার পেছনে রাফেজি শিয়াদের ও আইএসের হাত রয়েছে। কোন মুসলমান এ হত্যাকাণ্ড ঘটাতে পারে না। যে কোন হত্যাকান্ডে আইএসের দায় শিকার একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এগুলো গোটা বিশ্বের মুসলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এসব খুন, হত্যার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। আমরা এ হামলায় তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিকভাবে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রয়োজন আন্তর্জাতিক মুসলিম ঐক্য

ড. আ ফ ম খালিদ হোসেন
অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ওমর গণি এম ই এস ডিগ্রী কলেজ, চট্টগ্রাম।

1907563_10203194018481974_753342257_nমসজিদে নববীর পাশে হামলা খুবই দু:খজনক। ধর্মের নাম ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে গোটা বিশ্বে ইসলাম সম্পর্কে একটি ভুল ম্যাসেজ যাচ্ছে। ইসলাম যেখানে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও শান্তির ধর্ম সেখানে ইসলামের নামে এ ধরণের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। নবী সা. যুদ্ধের ময়দানেও নারী, শিশু ও বৃদ্ধদের হত্যার জন্য নিষেধ করেছেন। সেখানে নিরীহ প্রাণ হত্যা তো কোন ক্রমেই জায়েজ নয়। এগুলো ইসলামের বিরুদ্ধে আনà§