সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কথায়, কবিতায়, সংসারে, রাজনীতিতে সব সময়ই আমি মুসলিম —আল মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

al_mahmudমনযূরুল হক : কবি আল মাহমুদ তখন একটু অসুস্থ। তাই তার বাসায় যাবো যাবো করেও ইতস্তত করছিলাম। তারপর একদিন কবি মহিম মাহফুজ-এর সাথে তার বাসার পথে রওনা হলাম, দেখি কী হয়। তখন বাংলা বৈশাখ মাস পেরিয়ে গেছে বোধ করি। ইংরেজি জুন মাস। ২০১৪। প্রচণ্ড গরম। ভর দুপুরে গিয়ে হাজির হলাম কবির মগবাজারের বাসায়। বাসায় বিশ্রাম নিচ্ছিলেন কবি। কেউ তার সাক্ষাতে এসেছেন শুনে বিশ্রাম ছাড়তে আপত্তি করলেন না। আমরা ঘরে ঢুকলাম। বেশ বড়-সড় একটা ফ্ল্যাট বাসা। সামনের ড্রয়িং রুমে আমাদের অপেক্ষা করতে বলা হলো। কবি ততক্ষণে নিজেকে গুছিয়ে নিয়েছেন। মিনিট দশেকের মধ্যে ডাক পড়লো ভেতরে যাবার। আমি যখন তার সামনে দাঁড়ালাম, নিজেকে প্রশ্ন করলাম, এই কি সেই সোনালী কাবিনের কবি? হতে পারে? শীর্ণকায় দুর্বল একটা মানুষ বসে আছে এলোমেলো অগোছালো বিশাল বিছানার এক পাশে। কবি। কিন্তু আমাদের হতভম্ব হয়ে থাকার সুযোগ দিলেন না। হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন। যত্ন করে বসতে বললেন। আমরা দুজনে দুটি ছোট্ট টুলের উপর বসে পড়লাম কিবর বিছানার পাশ ঘেঁষে। খানিকটা ইতস্তত, কিংবা জড়তা। কবি চোখ তুলে চাইলেন। সে-দৃষ্টির ভাষা আমাদের পড়তে কষ্ট হলো না। অর্থাৎ, কথা শুরু করো, সময় বেশি নেই। আমরা শুরু করলাম।
 .
—আজকাল কী নিয়ে আছেন?
—কবিতা। কবিতা নিয়েই তো থাকি। মাঝেমধ্যে বাইরেও যাই কোথাও। আজও আসবে একদল। তাদের একটা অনুষ্ঠান। আমারও যেতে খারাপ লাগে না। আমাকে ভালোবেসে ডাকলে না করতে পারি না।
 .
—আজ কোথায় যাবেন?
—আমি তো জানি না। আমাকে যেখানে যে যেতে বলে, সেখানেই যাই।
 .
—সম্প্রতি আপনার একটা গল্প ‘টান’ অবলম্বনে কোলকাতায় চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সেখানে তারা ডেকেছিলো?
—ডেকেছিলো। আমার তখন শরীর ভালো ছিলো না। যেতে ইচ্ছে করছিলো। কিন্তু যেতে পরি নি। তারা আমাকে খুব সম্মান দেখিয়েছে। আমার জন্যে অর্থ পাঠিয়ে দিয়েছে।
.
—কবি, আপনাকে যখন পেয়েছি, একটা কথা আলোচনা করেই নিই। রাজু আলাউদ্দিনের এক সাক্ষাৎকারে আপনি ইসলাম-মুসলমান নিয়ে অনেক কথা বলেছেন।.. সেই সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।...
— কোন সাক্ষাৎকার সেটা?
 .
— তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘হুমায়ুন আজাদ তার সাথে এক ইন্টারভিউতে বলেছেন, “আমার মুসলমা