বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

কোথায় ভর্তি হবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamia_rahmaniaওয়ালি উল্লাহ সিরাজ: রমজান শেষ। চলছে শাওয়াল মাস। কওমি মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল মাসে ভর্তি শুরু হয়। আমরা বিভিন্ন মাদরাসা ঘুড়ে দেখেছি আগামী ৮ শাওয়াল থেকে অধিকাংশ মাদরাসায় ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসায় কবে থেকে ভর্তি শুরু এবং কয়দিন ভর্তি চলবে বিস্তারিত তুলে দেয়া হলো।

বাংলাদেশের সবচেয়ে বড় মাদরাসা, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, মাদরাসায় ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৮ শাওয়াল (বৃহস্পতিবার ১৪ জুলাই) সকাল থেকে। কোটা পূরণ সাপেক্ষে ১৩ শাওয়াল (সোমবার ১৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ভর্তি চলবে

ঢাকার প্রাণ কেন্দ্রে সবচেয়ে বড় মাদরাসা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ। এই মাদরাসায় ভর্তি কার্যক্রমও শুরু হচ্ছে ৮ শাওয়াল (বৃহস্পতিবার ১৪ জুলাই) বাদ ফজর থেকে। আর কোটা পূরণ সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে ১২ শাওয়াল (রবিবার ১৭ জুলাই) মাগরিব পর্যন্ত।

জামিআ রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মোহাম্মাদপুরে ভর্তির কার্যক্রম শুরু হবে ৮ শাওয়াল (আগামী বৃহস্পতিবার ১৪ জুলাই) সকাল থেকে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে ১৩ শাওয়াল (সোমবার ১৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত।

[caption id="attachment_5635" align="alignleft" width="482"]hathajari হাটহাজারী মাদরাসা[/caption]

৭ শাওয়াল (১৩ জুলাই, বুধবার) থেকেই ভর্তি শুরু হবে ঢাকার অন্যতম মাদরাসা জামিয়া শরইয়্যাহ মালিবাগে। সাধারণত এক দিনেই ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায়। কোটা থাকলে পরদিন ৯ শাওয়াল শুক্রবারও ভর্তি চলবে বলে জানা গেছে।

মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর। এই মাদরাসায় ভর্তির কার্যক্রম চলবে শুধু ৮ শাওয়াল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। (বৃহস্পতিবার ১৪ জুলাই)

জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকায় ভর্তির কার্যক্রম চলবে শুধু ৮ শাওয়াল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে (বৃহস্পতিবার ১৪ জুলাই)।

আল জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলূম, দারুস সালাম, মিরপুর। এই মাদরাসায় ভর্তির কার্যক্রম শুরু হবে ৭ শাওয়াল (বুধবার ১৩ জুলাই) সকাল থেকে। একাধারে ভর্তির কার্যক্রম চলবে ১০ শাওয়াল (শুক্রবার ১৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত।

রাজধানীর যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় ভর্তি শুরু হবে আগামী কাল ৭ শাওয়াল (১৩ জুলাই বুধবার)। এ মাদরাসায় সাধারণত ভর্তি শুরুর পর শেষ হতে সময় লেগে যায় ৪ থেকে ৫ দিন। এ সময় পর্যন্ত