মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, দেশের সর্ববৃহৎ ঈদগাহ শোলাকিয়ার ইমাম, বাংলা ভাষার পণ্ডিত বিশিষ্ট লেখক এবং সম্প্রতি বিশ্বব্যাপী আলোচিত জঙ্গিবাদবিরোধী লক্ষাধিক আলেমের ফতোয়া সংগ্রাহক ও সংগঠক। ‘ইকরা বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা ও পরিচালক তিনি। জমিয়তুল উলামা বাংলাদেশ এর চেয়ারম্যান। সামাজিক সংগঠন ইসলাহুল মুসলিমীন প্রতিষ্ঠা করে সমাজের দরিদ্র অবহেলিতের মধ্যে কাজ করছেন দীর্ঘ দিন যাবত। তার কর্মগত পরিচয় বহুবিধ। চিন্তার স্তর গভীর, পদক্ষেপ কৌশলী। ইসলাম, সমকালিন বিশ্ব ও বাংলাদেশ, জঙ্গিবাদবিরোধী ফতোয়া ও অন্যান্য প্রসঙ্গে তার সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি জাকির মাহদিন। আজ এর প্রথম পর্ব...
উল্লেখ্য, সাক্ষাৎকারটি নেয়া হয়েছিল রমজানের শেষ দশকে, তিনি তখন এতেকাফে ছিলেন। এ অবস্থায়ই ছবিগুলো ধারণ করা হয়েছে।
জাকির মাহদিন : ইসলামি রাজনীতি, ইসলামি অর্থনীতি, ইসলামি সমাজ- এভাবে শ্রেণিগত সঙ্কীর্ণ দৃষ্টিকোণ থেকে ইসলামকে না দেখে বরং সামগ্রিক ও সর্বব্যাপী দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়াস আপনি কীভাবে নিজের মধ্যে বিকশিত করলেন? অধিকাংশের মধ্যে তো এমনটা দেখা যায় না।
ফরীদ উদ্দীন মাসউদ : আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিকাশ, অর্থনীতি ও সমাজবিজ্ঞানে কমিউনিজমের বিস্তার ইত্যাদির ফলে আলেমগণের চিন্তা-চেতনায় একটা পরাজিত মানসিকতার ভাব লক্ষ করা যায়। ফলে সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থনীতি-রাজনীতি ইত্যাদিকে টেক্কা দিতে বা সেগুলোর মোকাবেলায় নিজেদের বিষয়গুলোর স্বাতন্ত্র্য ফুটিয়ে তুলতে আলেমগণ প্রায় প্রতিটি বিষয়ের আগে এভাবে ইসলামি শব্দটি জুড়ে দেন। এটা উপনিবেশবাদ ও সা¤্রাজ্যবাদ পরবর্তী এবং সাম্প্রতিক কালচার। কিন্তু প্রকৃতপক্ষে ইসলামি নামাজ, ইসলামি রোজা, ইসলামি হজ, ইসলামি জেহাদ বলে যেমন কিছু নেই, তেমনি ইসলামি এই-সেই বলেও কোনো কিছুর অস্তিত্ব নেই। বরং মানবকল্যাণে পরীক্ষিত, প্রমাণিত ও চ্যালেঞ্জিং রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষাব্যবস্থাগুলোই ইসলামি। ইসলাম বলতেই মানব জীবনের সব বিষয়কে বোঝায়। সুতরাং সেসব বিষয়ের পূর্বে ‘ইসলামি’ শব্দ প্রয়োগ করে সঙ্কীর্ণ শ্রেণিকরণ করার কোনোই প্রয়োজন নেই। ইসলাম একটি সামগ্রিক জীবনবোধ ও সামগ্রিক জà§