সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জাকির নায়েকের বক্তব্য চোখ বন্ধ করে গ্রহণের সুযোগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shamsabadiমুফতী আবুল হাসান শামসাবাদী। মাসিক আদর্শ নারীর সম্পাদক। ডা. জাকির নায়েকের লেকচার নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন থেকে। এ বিষয়ে ধারাবাহিকভাবে লিখেছেনও প্রায় পাঁচ বছর। সম্প্রতি গুলশানে হামলাকারীদের দুজন ডা. জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হওয়ার অভিযোগের পর ভারত ও বাংলাদেশে পিসটিভির সম্প্রচার বন্ধ হয়েছে। আলোচনা সমালোচনা চলছে ডা. জাকির নায়েকের লেকচার নিয়েও। এসব বিষয়ে মুফতী আবুল হাসান শামসাবাদীর সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সাব এডিটর এহসানুল হক।

আওয়ার ইসলাম : জাকির নায়েক বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামি ব্যক্তিত্ব। সাধারণ মানুষদের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়। তার ব্যাপারে আপনি অনেক লেখালেখি করেছেন। সংক্ষেপে আমরা জাকির নায়েকের ব্যাপারে আপনার মূল্যায়ন জানতে চাই?
মুফতী আবুল হাসান শামসাবাদী : ডা. জাকির নায়েক প্রথমে যখন ইসলামের দাওয়াহর অঙ্গনে তাক লাগানো বাগ্মিতার মাধ্যমে বিশ্ববাসীর কাছে ইসলামের সত্যতা তুলে ধরেন, তখন মুসলমানদের মধ্যে আশার আলো জাগে। সে জন্য অল্পসময়ের মধ্যেই তিনি অকল্পনীয় জনপ্রিয়তা অর্জন করেন। আর তখন বিশ্বের আলেমগণও তার এ আশাব্যঞ্জক ভূমিকাকে স্বাগত জানান।
কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, কিছুদিন যেতে না যেতেই ডা. জাকির নায়েকের লেকচারে ইসলামের মৌলিক আকিদা ও নীতিমালার সাথে সাংঘর্ষিক বিভিন্ন বিষয় পরিলক্ষিত হতে থাকে। যা তার প্রতি মুসলমানদের উচ্চাশাকে নিরাশায় পর্যবসিত করে।
এর পেছনে এ কারণ থাকতে পারে, তিনিতো সরাসরি মূল কুরআন ও হাদিসের মাধ্যমে ইসলামের জ্ঞান অর্জন করেননি, বরং বিভিন্নজনের অনুবাদ পড়ে তিনি এ সম্পর্কে জ্ঞান লাভ করেছেন; আর তার এ জ্ঞান অর্জন অনেক ক্ষেত্রে কোন সহিহ উৎস থেকে না হয়ে বাতিলপন্থীদের লেটারেচারের মাধ্যমে তিনি তার দ্বীনি জ্ঞানকে সমৃদ্ধ করেছেন বলে মনে হয়। যার দরুণ তাদের অনেক ভ্রান্ত বিষয় তার লেকচারে স্থান পেয়েছে।

আওয়ার ইসলাম : জাকির নায়েকের সে ত্রুটিগুলো কী রকম?
মুফতী আবুল হাসান শামসাবাদী :আমি আমার লেখায় ডা. জাকির নায়েকের আলোচনায় ৬০টির অধিক ত্রুটিযুক্ত বিষয় তুলে ধরেছি, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো-
১. ডা. জাকির নায়েক বলেছেন, ‘মুহাম্মদ সা.-এর উপর ঈমান না আনলেও জান্নাতে যাওয়ার .০০১ পারসেন্ট চান্স আছে।’
২৮ আগস্ট-২০০৯ দুবাইয়ে অনুষ্ঠিত Misconception About Islam শীর্ষক পিস কনফারেন্সের প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েককে ‘রাহুল’ নামের এক অমুসলিম যুবক প্