বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

মুনীরুল ইসলাম ও নকীব মাহমুদের ঈদছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

eid_sora

মুনীরুল ইসলাম-এর একগুচ্ছ ঈদের ছড়া

ঈদের উপহার

কুরিয়ার সার্ভিসে
বিশ টাকা পারপিসে
সবুজের বড় মামা ঢাকা থেকে
এক প্যাক পাঠালো,
প্যাকে দুই দিক ছিল
ডানে নাম ঠিক ছিল
তারপর সবুজের ঠিকানা, মুখে মারা
‘কসটেপ’ আঁঠালো।

প্যাক পেয়ে কত বাক
বিস্ময়ে হতবাক
কী আছে এ প্যাকে গতকাল পাঠালো
মুশতাক মামা যে,
এই প্যাক খুললো
সব দুখ ভুললো
কী দারুণ সবুজের ঈদুল ফিতরের
একসেট জামা যে!

খুশির ঝাঁপি

ঈদের দিনের মিষ্টি ভোরে
ফেরেশতারা মোড়ে মোড়ে
পুরস্কারের দিচ্ছে এলান
নেড়ে কোমল হাত,
ছিল যারা দুখে কাতর
পায়নি জামা সুরমা আতর
ওদের জন্যও খুশির ঝাঁপি
আজকে হলো কাত।

সেখান থেকে নিচ্ছে খুশি
মনের জ্যাবে ভরে
খুশির ঝাঁপি এমন করে
থাকুক বছর ধরে।

ঈদের ফোঁটা

আকাশ থেকে বৃষ্টি হয়ে
পড়–ক ঈদের ফোঁটা
সেই ফোঁটাতে কষ্ট চরম
ভিজে ভিজে হোকনা নরম
সুবাস ছড়াক গোলাপ চাপা
হাসনাহেনার বোঁটা
সেখান থেকে সুবাস পাবে
বড়-মেঝো-ছোটা
চিকনা এবং মোটা।

হিমালয়ের চূড়া থেকে
আসুক ঈদের হাওয়া
সেই হাওয়াতে হোকনা শীতল
ঝিরি ঝিরি বাজুক গীতল
আজকে হবে মিলেমিশে
সুখ-সাগরে নাওয়া
হবে মজার খাওয়া
আনন্দহীন এমন সময়
ঈদটা পরম পাওয়া।

যুদ্ধদেশের ঈদ

তোমরা সবাই ঈদের চাঁনে
শেষ বিকেলের নীলাসমানে
রকম রকম খেলনা-জামার
নতুন আমেজ পাও,
যুদ্ধদেশের শিশুর মনে
ভীতি থাকে প্রতিক্ষণে
ওই বাঁকা চাঁদ জুলুমবাজের
কামান বোঝাই নাও।

তোমরা সুখের সাগর বেয়ে
ঈদের পায়েস ফিরনি খেয়ে
স্মৃতির ঝাঁপি উল্টে দিতে
খোঁজো মায়ের কোল,
ওরা শোকের অশ্রু ফেলে
উপোস পাখির ডানা মেলে
বাবা-মায়ের আদর বিহীন
কষ্টে তো খায় দোল।

ঈদ এসেছে

ঈদ এসেছে ওই যে খুশির
নৌকা ভেসেছে
দুঃখগুলো ঈদের কাছে
আজকে ফেঁসেছে।

ঈদ এসেছে ছোট্ট মণির
মনটা হেসেছে
বুড়ো দাদু সুখের ছোঁয়ায়
একটু কেশেছে।

ঈদ এসেছে ধনী-গরিব
সবাই মেশেছে
নতুন জামা-জুতো পেয়ে
সবাই হেসেছে।

ঈদ এসেছে মামার কাছে
ভাগ্নে ঘেঁসেছে
ঈদের সাথে লুবনা-তোহ্ফার
আব্বু এসেছে।