বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

বেফাক পরীক্ষায় পাশ করার অর্থ কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Qawmi-Madrasa-01ওয়ালি উল্লাহ সিরাজ: বেফাক পরীক্ষার ফলাফর প্রকাশের পরিচিত এক ছেলেকে ফোন দিলাম। ওর পরীক্ষার ফলাফলটা জানার জন্য। প্রথমে বলল আমাদের এই মফস¦ল শহওে ইন্টারনেটের অনেক প্রবলেম তাই ফলাফলটা এখনও দেখতে পারিনি। বললাম তোমার রোল নম্বার আমাকে দাও। আমি দেখে দিচ্ছি। এবার বলল ভাইয়া আমি তো আমার কোর্ড নম¦ারটা ভুলে গেছি।
পরিচিত এই ছেলেটি ঢাকার বড় একটি নামকরা মাদরাসায় লেখাপড়া করে। কথায় কথায় তার কাছে আরো জানতে পারলাম সে মেশকাত জামাতে পড়া শেষ করে বাড়ি যাওয়ার সময়ই দাওরা হাদিসে ভর্তিও কাজ সেরে ফেলেছে। সুতরাং বেফাকের ফলাফলটা তার জানার প্রয়োজন খুব একটা নেই।

বেফাকের ৩৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। পরীক্ষায় গড় পাসের হার ৭২ দশমিক ২৯ শতাংশ। মুমতায (স্টার মার্ক) হয়ে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ২৭৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) হয়েছে ১৪ হাজার ৬৪৩ জন শিক্ষার্থী। কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস তাকমিলে (স্নাতকোত্তর ডিগ্রি) এবারের পরীক্ষায় পাসের হার ছাত্রদের ৭৪ শতাংশ, ছাত্রীদের ৬৬ দশমিক ৬৫ শতাংশ। ফযিলত (স্নাতক ডিগ্রি) ছাত্রদের পাসের হার ৬৯ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রীদের ৬২ দশমিক ৪৭ শতাংশ। সানাবিয়্যাহ (উচ্চ মাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৩৮ শতাংশ এবং ছাত্রীদের ৫৬ দশমিক ৭৩ শতাংশ। মুতাওয়াসসিতাহ (নিম্নমাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১০ শতাংশ, ছাত্রীদের ৬৬ দশমিক ৮৬ শতাংশ। ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ ও ছাত্রীদের ৬১ দশমিক ৬৩ শতাংশ।

এবারের পরীক্ষায় গড় পাসের হার ৭২ দশমিক ২৯ শতাংশ। এর বাইরে একটা বড় অংশ রয়ে গেছে যারা পাশ করতে পারেনি। কিন্তু মজার ব্যাপার হলো, এই ফেল করা ছাত্ররাও দিব্যি উপরের ক্লাসে উঠে যাচ্ছে। ফেল করলেও তাদের আগের ক্লাসে দ্বিতীয়বার থাকতে হচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে- বেফাকে পাস করার তাহলে অর্থ কী?

befaqbd

এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল কয়েকজন ছাত্রের কাছে। তবে তারা কেউ নিজেদের নাম প্রকাশ করার শর্তে মতামত দেননি। নাম গোপন রাখার শর্তে তাদের অধিকাংশ জনই বলেছেন, কওমি মাদরাসার যেহেতু সরকারি সার্টিফিকেট নেই এ কারণে ফেল করলেও একজন ছাত্রকে উপরে তুলে দেয়া হয়। à