রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narayongonjনারায়ণগঞ্জ: মহানগরের সিদ্ধিরগঞ্জে তানযিমুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসার ছাত্র আশিকুর রহমান সিয়ামের (৮) রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৭টায় আটি ওবায়দা কলোনি এলাকায় হাবিবুল্লাহ ভবনের সামনে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

মৃত সিয়াম পাঠানটুলি কুমিল্লা পট্টি এলাকার লুৎফর রহমানের ছেলে এবং গত ২ বছর যাবত এ মাদরাসার আবাসিক ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিল।

নিহত সিয়ামের বাবা লুৎফর রহমান বলেন, ‘রোবরার সকালে ছেলে সিয়ামকে মাদরাসায় দিয়ে যাই। রাত সাড়ে ৮টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ ফোন করে জানায় সিয়াম অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসে দেখি আমার ছেলে মৃত। আমি বিচার চাই।’

এদিকে মাদরাসার মক্তব বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে একজন পথচারী সিয়ামকে নিয়ে এসে বলে এ ছাত্রটি আপনাদের। আমরা সিয়ামকে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সিয়ামের মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারবো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ছাদ থেকে পড়ে মারা গেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফাত উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে সিয়ামের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর