রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

সংসদে তোপের মুখে সুরঞ্জিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suronjitঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যায়িত করে সংসদ অধিবেশনে ‘তুলোধুনো’ করলেন সরকার দলীয় এমপিরা।

বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

বর্ষীয়ান এই সংসদ সদস্য মন্তব্য করে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দেশ দখলের’ হুমকিতে মন্ত্রী বাহাদুররা সংসদ থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, তার এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করেন সরকার দলের বেশ কয়েকজন সদস্য। তারা সুরঞ্জিতের বক্তব্যের কঠোর সমালোচনা করে তাকে ‘ষড়যন্ত্রকারী’ বলেও আখ্যায়িত করেন।”

এসময় তার বক্তব্য এক্সপাঞ্জের দাবিও তোলেন সংসদ সদস্যরা।

/আরআর