শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

অয়ন্ত ইমরুলের তিনটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imrul

মুনিয়া উড়ে গেল ভবিষ্যতের দিকে

সামনেই দেখি পরিযায়ী কালো শালিক-
কুয়াশা মাখানো মায়াবী ডানা ঝাপটায়।
সহসা প্রেমিকা শ্রাবণের নদী-
ভরা নদীর পানির শেষে
তার ফেরার ঢেউয়ে আনচান আয়ূধ।
থেকে থেকে ভূলোকের গোলক ধাঁধাঁয় পড়ি-
ছইতোলা নৌকার ভেতরে কারা যেনো
পাশা খেলে! ওদিকে পলাশ বন লাল।
পূর্বশ্রুত গানের রেশটা
কাটতে না কাটতে একটা
মুনিয়া উড়ে গেল ভবিষ্যতের দিকে।

 

লোভদৌড়

গিরগিটির মৌলিক ত্বক চিনি না।
রঙের মননে যে রহ্যসের ফূর্তি ওড়াওড়ি করে নিপীড়িত
মহাদেশে
আমিও তাকে ফিকিরে স্পর্শ করতে চেয়েছিলাম রোদের ধর্ম
ভুলে।
লোভদৌড়ে প্রতিদিন বিজয়ী হতে হতে ডানা সমেত সিঁড়ি
আমার খুব পরিচিত হয়ে ওঠে,
ঈশারার ঋতি ঝলক দিলে মাটিলগ্ন ডেড়ায় আমার-

অনঅভ্যস্ততা
হিসি করে; ভুলে যাই মাটির টান।
সিঁড়ি ভাঙতে ভাঙতে অতপর যেখানে উঠে দাঁড়াই
সেখানে কোন মানুষ দেখি না-কিছু রাজনীতিবিদের বাড়ি
দেখি।

 

প্রেম

অস্ত্রবিরতি শেষ হয়েছে অনেক আগেই
এখন-
বন্দুক তাক করা প্রেমের উপাখ্যানগুলো বুকের ভিতরে ক্রমাগত
স্মৃতির গোলা ছুঁড়ছে আর হৃৎপিণ্ড ছিন্নকারী ভালবাসা-
শরীরে সুখের পেনশন পেয়ে অর্গানে আনন্দের সুর তুলছে;
মনে হয় স্বার্থক অন্ধকারে দাঁড়িয়ে কারা যেন
সাপের দীর্ঘ সহবাস দেখছে আর আমার কঙ্কালতান্ত্রিক সময়ে
লঘুমুষ্ঠি-
মেয়েসাপের জরায়ূতে বিষপিণ্ড দেখে না না করছে,
ফাগুনের ঝলকিত ফুল দেখে যারা আভূমি-চাষ করতে চেয়েছিল
সুভাসিত দিন,
ভুলের প্রতি ইঞ্চি জমি এখন তাদের ফসলিমাঠ আর
উজ্জ্বল কুহকের ফাঁদে তারা এখন ষড়ঙ্গধূপ-জ্বালিয়ে বলছে-
প্রেম মাটির উনুনে পড়ে হয়ে যায় কলঙ্ক তিলক-
বিষাদের নামতা শেখা বালক; দুঃস্বপ্নের ভিতর পাশফিরে
ঘুমাও
আমরা আনন্দসংগীত গাইবো।
ফুলবৃষ্টির দিনগুলো এগিয়ে আসছে পৃথিবীর প্রতি
এইভেবে-
ক্যানভাসে ব্যাঙের ফূর্তি আঁকছে কতিপয় পাতক-পাতকী
আর আমার সাদাপৃষ্ঠাগুলো ভরে তোলবার ইচ্ছেরা ধীরে ধীরে
উধাও হচ্ছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /সাদী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ