বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marrigeমুফতি আবু সাঈদ জোবায়ের: সময়ের বিবর্তনে অনেক কিছুই বদলেছে। আধুনিক যুগের বিরাট আয়োজনের বিয়ে শাদীর ধরনও বদলেছে। শহুরে জীবনে কোর্ট ম্যারেজসহ নানা ধরনের স্বল্পপরিসর বিয়ের প্রবণতা হু হু করে বাড়ছে। শুধু বর কনের পছন্দের অনেক বিয়েতে সাক্ষীও থাকছে না। সে ক্ষেত্রে অনেকে বলেন, আল্লাহ কে সাক্ষী রেখে বিয়ে করেছি। প্রশ্ন হল আল্লাহ কে এভাবে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি?

ইসলাম বলছে সাক্ষী ছাড়া এভাবে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে না।

হযরত ইবনু আব্বাস রা. হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হল ব্যভিচারিনী- যারা সাক্ষী ছাড়া নিজেরাই নিজেদের বিবাহ করে নেয়। তিরমিজি, হাদিস নং, ১১০৩

তাই কোন সাক্ষী ছাড়া এভাবে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে সংঘটিত হবে না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অন্তত দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতে তাদেরকে শুনিয়ে ইজাব কবুল হওয়া আবশ্যক। অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না।

-ইলাউস সুনান ১১/১৭; জামে তিরমিজি ১/২১০; ফাতহুল কাদির ৩/১১০; আলবাহরুর রায়েক ৩/৮৭; আদ্দুররুল মুখতার ৩/২

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর