মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

এক বছর ধরে পরিকল্পনা করেছে হামলাকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

munikhআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মিউনিখ শহরে শপিং সেন্টারে নির্বিচার গুলি চালিয়ে ৯ জনকে হত্যো করেছে যে তরুণ - সে গত এক বছর ধরে ওই আক্রমণের পরিকল্পনা করেছিল, বলছেন কর্তৃপক্ষ।

জার্মান-ইরানি বংশোদ্ভূত ১৮ বছর বয়স্ক ডেভিড আলি সনবোলির কাছে একটি পিস্তল এবং ৩০০ রাউন্ড বুলেট ছিল। শুক্রবারের ওই আক্রমণের পরই সে আত্মহত্যা করে।

ব্যাভারিয়ান ক্রাইম অফিস জানাচ্ছে, পিস্তলটি অবৈধভাবে ইন্টারনেট থেকে কেনা হয়।

এই দফতর আরো জানিয়েছে, সনবোলির বাড়িতে পাওয়া জিনিসপত্র পরীক্ষা করে তার পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

নিহতদের মধ্যে সাতজনের বয়সই ১৯ তার নিচে, যার মধ্যে তিন জন কসোভো, তিন জন তুরস্ক এবং একজন গ্রীস থেকে আসা।

তবে কর্তৃপক্ষ বলছে, গুলিবিদ্ধ লোকদের সুনির্দিষ্টভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয় নি, এবং তারা কেউ বন্দুকধারীর সহপাঠীও নয়।

এ ঘটনার পর জার্মানিতে আগ্নেয়াস্ত্র বিক্রির ব্যাপারে আইনসমূহ আরো কঠোর করার কথা বলছেন জার্মানির সিনিয়র রাজনীতিবিদরা।

সূত্র : বিবিসি বাংলা

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ