রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

বাংলাদেশে মুসলিমদের হেয় করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mojlish2ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নুরপুরী বলেছেন, ইসলাম আজ আর্ন্তজাতিক ষড়যন্ত্রের কবলে নিপতিত। অপপ্রচার ওষড়যন্ত্র করে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে না। বাংলাদেশেও ইসলাম ও মুসলমানদের হেয় করতে নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে। খুতবা নির্দিষ্ট করে দিয়ে সরকার মুসলিমদের জঙ্গি হিসেবে চিহিৃত করছে। এটা দেশ ও সরকারের জন্য কল্যাণকর নয়।

শনিবার (২৩ জুলাই) বিকেলে দলীয় কার্যালায়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা তাকে সাদু বাদ জানাই। কিন্তু বর্তমান শিক্ষানীতি, শিক্ষা আইন ও হিন্দুত্ববাদের পাঠ্যসূটি দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বাস্তবায়ন সম্ভব নয়। সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে হলে শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আর্ন্তজাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দিন, হাফেজ শহীদুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর প্রমূখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর