সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

দেখতে পেনড্রাইভ আসলে পিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pcপ্রযুক্তি ডেস্ক: ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট ও ফ্যাবলেটের পর ক্লাউড সুবিধাযুক্ত বুকপকেটে বহনযোগ্য ডঙ্গল আকৃতির কম্পিউটার নিয়ে এলো কম্পিউটার সোর্স। এটি উদ্ভাবন করেছে ইন্টেল।

পিসিটির আকার চার ইঞ্চি বাই দেড় ইঞ্চি এবং আধা ইঞ্চি পুরু। ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে সমন্বয়সাধনকারী ৩২ জিবি ধারণক্ষমতার দুইটি ভিন্ন মডেলের ইন্টেল কম্পিউট স্টিক পিসিটি দেখতে অনেকটা পেনড্রাইভের মতো।

এই পেনড্রাইভ পিসিটি মনিটর কিংবা টিভির এইচডিএমআই পোর্টে সংযুক্ত করে মাউস আর কি-বোর্ড জুড়লেই দিব্যি ডেস্কটপ পিসির কাজ করবে। এতে রয়েছে ২ জিবি র‌্যাম ও ১.৮৩/১.৮৪ এটম কোয়াডকোর প্রসেসর। এর ধারণক্ষমতা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অরিজিনাল উইন্ডোজ ১০।

ওয়াইফাই ও ব্লু-টুথ প্রযুক্তি থাকায় এটিতে ইন্টারনেট ব্যবহারে কোনও বেগ পেতে হয় না। একই সঙ্গে স্বল্প ব্যয়ে ডিজিটাল প্রচারণা এবং করপোরেট মিটিংয়ে প্রেজেন্টেশন দেওয়া ছাড়াও বাসা ও অফিস কাজের মধ্যে সমন্বয় করতে পারে।

এক বছরের ওয়ারেন্টিযুক্ত ইন্টেলের এই ডব্লিউএফপি মডেলের পেনড্রাইভ পিসিটির দাম ১১ হাজার টাকা এবং ডব্লিউ৩২এসসি মডেলের দাম ১৩ হাজার টাকা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ